বাংলাদেশে বন্ধ থাকা কারখানা পুনরায় চালু করতে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানার পুনরায় চালু করার বিষয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং শিল্পবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রতিমন্ত্রী শরীফুল আলম, এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রথমে ছয়টি সরকারি পাটকল চালু, পরবর্তীতে আরও কারখানার পরিকল্পনা
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছিল যে, বেসরকারি উদ্যোগে ছয় মাসের মধ্যে বন্ধ ছয়টি সরকারি পাটকল চালু করা হবে। পরবর্তী সময়ে বাকি বন্ধ পাটকলগুলো পুনরায় চালু করার অথবা ইজারা দেওয়ার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
তবে বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।