মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জে মতবিনিময় সভা কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জেলা পরিষদের বৃক্ষরোপণ এডিপিতে ‘কাগুজে প্রকল্পের’ ছড়াছড়ি, বরাদ্দহীন তালিকায় ১০৬৩ প্রকল্প নিয়ে প্রশ্ন চ্যানেল আইতে পাঁচ তারকার আড্ডা : স্মৃতিময় একদিন হাসনাত আবদুল্লাহ ও মোশাররফ করিমের পাশে থাকার ঘোষণা দিলেন তাসনিম জারা কারিকুলাম সংস্কারসহ শিক্ষায় নতুন যুগের সূচনা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আশুরার মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ : ডিএমপি আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০১ মামলা ‘সংবাদপত্রের কালো দিবস’: গণমাধ্যমের ইতিহাসে এক বিতর্কিত অধ্যায় স্মরণ বিশ্বকাপের মাঝপথে নেইমারকে নিয়ে দুঃসংবাদ, নকআউট পর্বেও অনিশ্চয়তা মায়াময় সুর সরকারি বাজেটে তথ্য উপস্থাপনায় অমনোযোগিতা ও বিভ্রান্তি : দেবপ্রিয় চাপে বেনজীরের সাভানা ইকো রিসোর্টের ভবিষ্যৎ ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা দিল্লি বিমানবন্দরে উপদেষ্টাকে আটকে রাখা দুঃখজনক : পররাষ্ট্রমন্ত্রী ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব সারাদেশে দুই হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা কৃষিমন্ত্রীর কাশিমপুরসহ কারাগারে কত শিশু আছে : তথ্য চাইলো হাইকোর্ট ৬০ বছর পর শৈশবের বিদ্যাপীঠে ফিরে আবেগে আপ্লুত মেজর জেনারেল মাহবুব হায়দার খান
Notice :

বিশ্বকাপের মাঝপথে নেইমারকে নিয়ে দুঃসংবাদ, নকআউট পর্বেও অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্ব চলাকালেই বড় ধাক্কা খেল ব্রাজিল। চোটের কারণে দলের তারকা ফরোয়ার্ড নেইমারের খেলা নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নকআউট পর্ব শুরুর আগেই তার মাঠে ফেরার সম্ভাবনা কমে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

চোটে ভোগা নেইমার আগেই বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে শঙ্কার মধ্যে ছিলেন। তবে কোচ কার্লো আনচেলত্তি তাকে দলে রাখলেও পুরোপুরি ফিট হতে পারেননি এই তারকা। গ্রুপ পর্বে মরক্কোর বিপক্ষে ম্যাচে তিনি মাঠে নামতে পারেননি এবং গ্যালারি থেকে দলের খেলা দেখেন।

ইএসপিএন ও বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের বরাতে জানা গেছে, নেইমার এখনো হাইতির বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয় গ্রুপ ম্যাচের আগেও অনুশীলনে ফিরতে পারেননি। গ্রেড–২ পেশির চোট থেকে তিনি এখনো পুরোপুরি সেরে ওঠেননি। এক সপ্তাহ আগে করা মেডিকেল পরীক্ষার পুনরায় মূল্যায়ন চলছে তবে ফলাফল এখনও ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।

সূত্র আরও জানায়, নকআউট পর্বের আগে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা খুবই কম। চিকিৎসকরা তাকে পুরোপুরি ফিট করে তুলতে আলাদা পরিকল্পনায় কাজ করছেন। ফলে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতেও তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

গত ১৭ মে ক্লাব সান্তোসের হয়ে খেলার সময় পেশিতে চোট পান নেইমার। পরদিনই বিশ্বকাপের দল ঘোষণা হলেও সেই চোট তাকে এখনও ভোগাচ্ছে। এরপর থেকে তিনি নিয়মিত অনুশীলনেও ফিরতে পারেননি।

এদিকে মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর ‘সি’ গ্রুপে চাপের মুখে পড়েছে ব্রাজিল। তিন ম্যাচের গ্রুপ পর্বে নকআউট নিশ্চিত করতে শেষ দুই ম্যাচে দলকে জয়ের বিকল্প নেই। তবে দলের সবচেয়ে বড় তারকাকে না পাওয়ার শঙ্কা কোচিং স্টাফ ও সমর্থকদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *