পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে সরকারের ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজারাহাট উপজেলায় কুড়িগ্রাম জেলা পরিষদের অর্থায়নে বৃক্ষরোপণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ চত্বরে এ বৃক্ষ রোপণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ উদ্বোধন করেন -কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ।
প্রধান অতিথি সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এর ঘোষিত পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ জেলা পরিষদের মাধ্যমে বৃক্ষরোপণ করা হলো। পর্যায়ক্রমে আমাদের জেলার সব উপজেলায় বৃক্ষরোপণ অব্যহত থাকবে।
এসম উপস্হিত ছিলেন, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম, রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোকলেছুর পাটোয়ারীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।#