মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জে মতবিনিময় সভা কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জেলা পরিষদের বৃক্ষরোপণ এডিপিতে ‘কাগুজে প্রকল্পের’ ছড়াছড়ি, বরাদ্দহীন তালিকায় ১০৬৩ প্রকল্প নিয়ে প্রশ্ন চ্যানেল আইতে পাঁচ তারকার আড্ডা : স্মৃতিময় একদিন হাসনাত আবদুল্লাহ ও মোশাররফ করিমের পাশে থাকার ঘোষণা দিলেন তাসনিম জারা কারিকুলাম সংস্কারসহ শিক্ষায় নতুন যুগের সূচনা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আশুরার মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ : ডিএমপি আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০১ মামলা ‘সংবাদপত্রের কালো দিবস’: গণমাধ্যমের ইতিহাসে এক বিতর্কিত অধ্যায় স্মরণ বিশ্বকাপের মাঝপথে নেইমারকে নিয়ে দুঃসংবাদ, নকআউট পর্বেও অনিশ্চয়তা মায়াময় সুর সরকারি বাজেটে তথ্য উপস্থাপনায় অমনোযোগিতা ও বিভ্রান্তি : দেবপ্রিয় চাপে বেনজীরের সাভানা ইকো রিসোর্টের ভবিষ্যৎ ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা দিল্লি বিমানবন্দরে উপদেষ্টাকে আটকে রাখা দুঃখজনক : পররাষ্ট্রমন্ত্রী ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব সারাদেশে দুই হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা কৃষিমন্ত্রীর কাশিমপুরসহ কারাগারে কত শিশু আছে : তথ্য চাইলো হাইকোর্ট ৬০ বছর পর শৈশবের বিদ্যাপীঠে ফিরে আবেগে আপ্লুত মেজর জেনারেল মাহবুব হায়দার খান
Notice :

মোরেলগঞ্জে মতবিনিময় সভা

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৫নং মোরেলগঞ্জ সদর ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী এইচ. এম. আসলাম হোসেনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় ২নং ওয়ার্ডের কাঁঠালতলায় আয়োজিত এ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার ভোটাররা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে মতামত তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন আব্দুস ছালাম শেখ। বক্তাব্য রাখেন সুশীল কুমার বিশ্বাস, মো. খলিল শেখ, সালাম শিকদার, আব্দুস ছাত্তার শেখ, আবুল হাসেম শেখ, শহিদুল আকন, আব্দুল বারেক শেখ, মোস্তফা শেখ, আলমঙ্গীর শেখ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. ফারুক হোসেন।
ইউপি সদস্য পদপ্রার্থী তরুণ সমাজ সেবক এইচ. এম. আসলাম হোসেন বলেন, নির্বাচিত হলে তিনি ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, সামাজিক সম্প্রীতি এবং জনগণের মৌলিক সেবা নিশ্চিত করতে কাজ করবেন। তিনি এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। সভা শেষে উপস্থিত ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন ইউপি সদস্য পদপ্রার্থী আসলাম হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *