সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
শেহবাজ শরিফের ঘোষণা: ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে জেনেভায় জমি বিক্রি নিয়ে বিরোধ, বাবাকে হত্যা করে জঙ্গলে ফেলে দেন ছেলে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল চ্যালেঞ্জ করে রিট বেনজীর প্রত্যর্পণে আইনি জটিলতা, সামনে কী পথ? আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ, তবে মেডিকেল কলেজ চালু থাকবে : স্বাস্থ্যমন্ত্রী দিল্লিতে প্রবেশে বাধা, সফর বাতিল করে দেশে ফিরলেন জাহেদ উর রহমান ক্ষেপণাস্ত্র ইস্যু আলোচনার বাইরে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় নতুন মোড় জ্যোতিষ বিশ্লেষণে ১৫ জুনের বিশ্বকাপ ম্যাচে সম্ভাবনার ইঙ্গিত দেশ-জাতির স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি : ডা. শফিকুর রোলেক্সের বিলাসবহুল ঘড়ি উপহার পেয়ে চমকে গেলেন শাকিব খান মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
Notice :

মোশাররফ-নজরুল : রাষ্ট্রপতি পদের সম্ভাব্য প্রার্থী

কথাভিশন ডেস্ক রিপোর্ট

নতুন সরকার গঠনের প্রাক্কালে রাষ্ট্রপতি পদে কে আসছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পথে থাকায় দলটির ভেতরে ও বাইরে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘুরপাক খাচ্ছে।

দলীয় একাধিক সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদে সবচেয়ে জোরালোভাবে আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। একই সঙ্গে স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানের নামও বিবেচনায় আছে। তবে শেষ পর্যন্ত কে মনোনয়ন পাবেন সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।

বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন সরকার গঠনের পর পদত্যাগ করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। গত ডিসেম্বরে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দায়িত্ব থেকে সরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। সংবিধান অনুযায়ী তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকলেও রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেলে সিদ্ধান্ত ভিন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। সাক্ষাৎকারে সাহাবুদ্দিন বলেন, সাংবিধানিক দায়িত্ব পালন করলেও নানা ঘটনায় তিনি ব্যক্তিগতভাবে বিব্রত ও অপমানিত বোধ করেছেন।

৭৯ বছর বয়সী খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা–১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৯১ সালে তিনি জ্বালানিমন্ত্রী এবং ২০০১ সালে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। দলের ভেতরে তার গ্রহণযোগ্যতা এবং তুলনামূলকভাবে বিতর্কমুক্ত অবস্থান তাকে রাষ্ট্রপতি পদের জন্য শক্ত প্রার্থী হিসেবে এগিয়ে রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নজরুল ইসলাম খান দীর্ঘদিন ধরে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে সক্রিয়। সর্বশেষ নির্বাচনে তিনি দলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন। খালেদা জিয়ার জানাজায় দলের পক্ষে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন তিনি। তবে দলীয় একটি অংশ মনে করছে, তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে রাখাই বেশি কার্যকর হতে পারে।

দলীয় সূত্রগুলো বলছে, নতুন মন্ত্রিসভার শপথের পরপরই রাষ্ট্রপতি ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। কয়েক দিনের মধ্যেই স্পষ্ট হবে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দিচ্ছে বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *