সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রোলেক্সের বিলাসবহুল ঘড়ি উপহার পেয়ে চমকে গেলেন শাকিব খান মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
Notice :

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের পুনর্গঠন ও নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির একদল গ্রাহক। মঙ্গলবার সকালে রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন কয়েকশ আমানতকারী ও গ্রাহক।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৯টার দিকে মানববন্ধন শুরু হয়। কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে দেখা যায়।

বিক্ষোভে অংশ নেওয়া গ্রাহকদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে ব্যাংকের পরিচালনা কাঠামোয় আনা পরিবর্তন এবং নতুন চেয়ারম্যান নিয়োগের ঘটনায় তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা ব্যাংকের প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত, নতুন চেয়ারম্যানের নিয়োগ পুনর্বিবেচনা এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালককে পুনর্বহালের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে কয়েকজন গ্রাহক বলেন, দীর্ঘদিন ধরে ইসলামী ব্যাংক দেশের অন্যতম আস্থার আর্থিক প্রতিষ্ঠানের মর্যাদা ধরে রেখেছে। নানা সংকট কাটিয়ে ব্যাংকটি যখন স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে তখন নতুন করে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে তাদের আশঙ্কা।

তারা আরও দাবি করেন, ব্যাংকের পরিচালনায় গ্রাহকদের আস্থা বজায় রাখতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে আমানতকারীদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আগের দিনের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হস্তক্ষেপের ঘটনা দুঃখজনক। ভবিষ্যতেও দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

উল্লেখ্য, গত ২৪ মে ব্যাংকটির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান সরে দাঁড়ানোর পর সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকেই ব্যাংকের একাংশ গ্রাহক ও শেয়ারধারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় কয়েকদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *