রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার
Notice :

ঈদের ছুটির আগেই বাস টিকিটের তীব্র হাহাকার

বিশেষ প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি আগামী ২৫ মে শুরু হতে যাচ্ছে। তবে ছুটি শুরুর ছয় দিন আগেই বাস টিকিটের জন্য যাত্রীরা বড় ধরনের ঝুঁকিতে পড়ছেন। মঙ্গলবার (১৯ মে) কল্যাণপুরের বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখা গেছে, টিকিটের জন্য যাত্রীরা হতাশায় ফিরছেন।

সরেজমিনে দেখা যায়, যাত্রীরা গত ৮ মে থেকে অনলাইনে টিকিট কেটে নেওয়ার চেষ্টা করছেন। অনলাইনে না পেয়ে তারা সকাল থেকে বিভিন্ন কাউন্টার ঘুরেও সফল হচ্ছেন না। বাস কাউন্টারে জানানো হচ্ছে, টিকিট শেষ, ফলে বহু যাত্রী হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

রাজশাহীতে গ্রামের বাড়ি যাওয়ার পরিকল্পনা করা রহিমা জানান, গত দুই দিন ধরে গাবতলী ও কল্যাণপুরের কাউন্টারগুলোতে ঘুরছি কিন্তু প্রতিটি জায়গায় বলা হচ্ছে টিকিট নেই। এখন অপেক্ষা করছি, কেউ কি কোনো ব্যবস্থা করতে পারবেন কি না।

আরেক যাত্রী বলেন, প্রতিবার ঈদের সময় টিকিটের সংকট হয়। অনলাইনে নামমাত্র টিকিট আছে, কিন্তু কাউন্টারে পাওয়া যায় না। টিকিট কোথায় যায় তা বোঝা যায় না।

কল্যাণপুরের শ্যামলী এনআর পরিবহনের কাউন্টার মাস্টার কিশোর কুমার জানান, সব টিকিটই অনলাইনে বিক্রি হয়ে গেছে। অনলাইনে যারা টিকিট কেটেছেন, তারাই ২৪ ও ২৫ মে’র যাত্রীর বেশিরভাগ। যদিও এখন কিছু ফাঁকা রয়েছে তবে যাত্রী চাপ বাড়বে। এবার কোরবানির হাট থাকায় সড়কে আরও যানজট হতে পারে।

শুধু তাই নয়, ঈদে বাড়তি চাপের কারণে যাত্রীদের জন্য নিরাপদ ভ্রমণ এবং যানজট নিয়ন্ত্রণে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিআইডব্লিউটিএ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *