রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার
Notice :

কটিয়াদীতে নিজ কারখানায় ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পিবিআই

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় নিখোঁজের চারদিন পর নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর থেকে মো. জিল্লুর রহমান (৪০) নামের এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রহস্যজনক এই মৃত্যুকে ঘিরে স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার পৌর এলাকার ভোগপাড়া মহল্লায় কটিয়াদী-কিশোরগঞ্জ সড়কের পাশে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠানের মেঝে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মো. জিল্লুর রহমান নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমান শুক্কুর আলীর ছেলে।

দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে তিনি পরিবার নিয়ে কটিয়াদী পৌর এলাকায় বসবাস করছিলেন। এলাকায় তিনি একজন পরিচিত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জিল্লুর রহমান কটিয়াদী পৌর সদর এলাকায় দুটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন। এর মধ্যে ‘মুন ডিজিটাল স্টুডিও অ্যান্ড কালার ল্যাব’ এবং ‘অন-টাইম প্লেট অ্যান্ড গ্লাস’ কারখানা অন্যতম। ব্যবসার কারণে এলাকায় তার ব্যাপক পরিচিতি ছিল।

পরিবার জানায়, প্রতিদিনের মতো শুক্রবার সকালে নাস্তা করে তিনি বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বের হন। দুপুরে শেষবারের মতো তার সঙ্গে পরিবারের কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি।

এতে উদ্বিগ্ন হয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু চারদিন ধরে কোনো সন্ধান না পাওয়ায় সোমবার সকালে স্ত্রী ও স্বজনরা তার ব্যবসা প্রতিষ্ঠানে যান। পরে তালা খুলে ভেতরে প্রবেশ করলে মেঝেতে অর্ধগলিত অবস্থায় মরদেহ দেখতে পান তারা।

খবর পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ সময় কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।

কারখানায় কর্মরত দুই নারী কর্মী জানান, বৃহস্পতিবার দুপুরের পর তারা আর সেখানে কাজ করেননি এবং এরপর থেকে কারখানায় কোনো যোগাযোগও হয়নি। এদিকে, ঘটনাটি নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও রহস্য তৈরি হয়েছে। অনেকেই ধারণা করছেন এটি স্বাভাবিক মৃত্যু নয়।তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব নয়।

নিহতের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, শেষবারের মতো দুপুরে তার সঙ্গে কথা হয়েছিল। এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তার মরদেহ পাওয়া যায়।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে আগে কোনো নিখোঁজ জিডি করা হয়নি। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

নিহতের লাশ ময়নাতদন্ত শেষে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চরগোহাল বাড়ীয়া গ্রামে সোমবার রাতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *