সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রোলেক্সের বিলাসবহুল ঘড়ি উপহার পেয়ে চমকে গেলেন শাকিব খান মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
Notice :

চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে বিএমইটির সেবা এক প্ল্যাটফর্মে

কথাভিশন রিপোর্ট
ছবি: সংগৃহীত

সরকার প্রবাসীদের জন্য একক ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, এই কার্ড চালু হলে আলাদা করে বিএমইটি কার্ডের প্রয়োজন হবে না।

মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, একাধিক কার্ডের প্রয়োজন নেই। প্রবাসীরা একক কার্ডের মাধ্যমে সব ধরনের সুবিধা ভোগ করতে পারবেন।

তিনি জানান, শুধু রেমিট্যান্স যোদ্ধারাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরাও এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। প্রবাসী কার্ডটি ক্রেডিট কার্ডের মতো কাজ করবে এবং ডিজিটাল পরিচয়, ব্যাংকিং সুবিধা, রেমিট্যান্স ব্যবস্থাপনা ও বিভিন্ন সরকারি সেবা এক প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী আরও বলেন, চূড়ান্ত সুবিধাসমূহ নির্ধারণের কাজ চলমান। সহজে রেমিট্যান্স পাঠানো, ব্যাংকিং গেটওয়ে কার্যক্রম ও কারেন্সি সংক্রান্ত সুবিধা প্রদানের বিষয়গুলো নিয়ে কাজ চলছে। তিনি জানান, ভূমি সংক্রান্ত সেবা ও হাসপাতালে অগ্রাধিকারভিত্তিক সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা চলছে।

প্রবাসীদের সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য মন্ত্রণালয় ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে। সোমবার জারি হওয়া অফিস আদেশ অনুযায়ী, মঙ্গলবার থেকেই সেলের কার্যক্রম শুরু হয়েছে। প্রবাসীরা সরাসরি বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ জমা দিতে পারবেন। সেলটি পাঁচ সদস্যের, আহ্বায়ক হিসেবে মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, মালয়েশিয়াগামী হাজারো কর্মী শেষ মুহূর্তে বিদেশ যেতে না পারার ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে সরকার উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, যেসব রিক্রুটিং এজেন্সি অতিরিক্ত অর্থ নিয়ে টিকিট দিতে ব্যর্থ হয়েছে বা প্রতারণা করেছে, তাদের লাইসেন্স বাতিল করা হবে এবং প্রয়োজনে ফৌজদারি মামলাও করা হবে।

মন্ত্রী আরও বলেন, বিএমইটি ক্লিয়ারেন্সের পরও কতজন কর্মী আটকা পড়েছেন, তার তালিকা তৈরি হচ্ছে। ক্ষতিগ্রস্ত কর্মীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করার জন্য সরকার গুরুত্বসহকারে পদক্ষেপ গ্রহণ করছে। মালয়েশিয়া সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে, যাতে ক্ষতিগ্রস্ত কর্মীরা বিশেষ বিবেচনায় পুনরায় যেতে পারেন বা সময়সীমা বাড়ানো যায়।

সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক, সচিব মোখতার হোসেন ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *