সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম:
শেহবাজ শরিফের ঘোষণা: ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে জেনেভায় জমি বিক্রি নিয়ে বিরোধ, বাবাকে হত্যা করে জঙ্গলে ফেলে দেন ছেলে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল চ্যালেঞ্জ করে রিট বেনজীর প্রত্যর্পণে আইনি জটিলতা, সামনে কী পথ? আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ, তবে মেডিকেল কলেজ চালু থাকবে : স্বাস্থ্যমন্ত্রী দিল্লিতে প্রবেশে বাধা, সফর বাতিল করে দেশে ফিরলেন জাহেদ উর রহমান ক্ষেপণাস্ত্র ইস্যু আলোচনার বাইরে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় নতুন মোড় জ্যোতিষ বিশ্লেষণে ১৫ জুনের বিশ্বকাপ ম্যাচে সম্ভাবনার ইঙ্গিত দেশ-জাতির স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি : ডা. শফিকুর রোলেক্সের বিলাসবহুল ঘড়ি উপহার পেয়ে চমকে গেলেন শাকিব খান মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
Notice :

জামায়াত মুখে ইনসাফ শরীয়াহ কথা বললেও তাদের আচরণ চলাফেরা উস্কানিমূলক : বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর

শেরপুর-৩ আসনের জাতীয় নির্বাচনে বিএনপি প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মো. মাহমুদুল হক রুবেল বলেছেন, জামায়াত মুখে ইনসাফ, কোরআন হাদিস ও শরীয়াহ আইনের কথা বলে। কিন্তু তাদের আচার-আচরণ, চলাফেরা ও বক্তব্য উগ্রতা, উচ্ছৃঙ্খলতা ও উস্কানিমূলক। তারা শরীয়াহ আইনের দেশ চালানোর কথা বললেও পরবর্তীতে গণতান্ত্রিক পদ্ধতিতেই দেশ চালানোর কথা বলায় চরমোনাই পীরের দল তাদের কাছ থেকে সরে গেছে। তিনি ৫ এপ্রিল রবিবার বিকেলে শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজ মাঠে আয়োজিত ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। শ্রীবরদী উপজেলা ও পৌর বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ওই জনসভার আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, শ্রীবরদীর মাটি বিএনপির ঘাঁটি। গত ১৭ বছর এই নেতা-কর্মীরা গায়েবী মামলার আসামি ও নির্যাতনের শিকার হয়ে বাড়িতে থাকতে পারেননি। বহু ঈদ ও রমজানের ইফতার পরিবারের সাথে করতে পারেননি। এই কষ্ট ও নির্যাতনের ফল গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে দিয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আগামী ৯ এপ্রিলের নির্বাচনে আমাকে বিপুল ভোটে বিজয়ী করলে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা ও পর্যটনের উন্নয়নে যা যা করা দরকার, সবই করবো ইনশাআল্লাহ।

ঝিনাইগাতীতে জামায়াত নেতা রেজাউল করিম নিহতের ঘটনায় মাহমুদুল হক রুবেল বলেন, ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে অনাকাঙ্খিত ঘটনার পর উত্ত্যপ্ত পরিস্থিতিতে আমার দলের নেতারা জামায়াতের তখনকার প্রার্থী নুরুজ্জামান বাদলের পায়ে পর্যন্ত ধরেছিলেন, যাতে বিএনপি অফিসের সামনের রাস্তা দিয়ে না যায়। সেই অনুরোধ না মেনে একই রাস্তা দিয়ে যাওয়ার কারণে সংঘর্ষে প্রাণ হারান রেজাউল করিম। সেই মামলায় হয়রানীর উদ্দেশ্যে বিএনপির বহু নিরীহ নেতা-কর্মী ও ইউপি চেয়ারম্যানদেরও আসামি করা হয়েছে।

শ্রীবরদী উপজেলা বিএনপির আহবায়ক মো. আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহবায়ক মো. ফজলুল হক চৌধুরী অকুল ও সদস্য সচিব এসএম সোহানের পরিচালনায় জনসভায় বক্তব্য রাখেন তাঁতীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট আব্দুর রউফ, কেন্দ্রীয় ছাএদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান ও কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা ফিরোজ খান নূনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা অবহেলিত শ্রীবরদী-ঝিনাইগাতীবাসীর উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতীক ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে জয়ী করার আহবান জানান।

এর আগে সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই শ্রীবরদী উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী পৃথক পৃথক মিছিল সহকারে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে হাজির হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *