রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার
Notice :

ধামরাইয়ে অবৈধ তামাক জাতীয় পণ্য ধ্বংস

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ছবি: ধামরাইয়ের কচমচ এলাকা থেকে তোলা ছবি।

ঢাকার ধামরাইয়ে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে অবৈধ দেশী ও বিদেশি ব্রান্ডের বিভিন্ন ধরণের  সিগারেট ও বিড়ি উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।

সোমবার(১৮মে) দুপুরের দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া রেডিও স্টেশন সংলগ্ন ময়লার ডিপোতে এই সিগারেট ও বিড়ি ধ্বংস করা হয়। কাস্টমস, এক্সাইস ও ভ্যাট ঢাকা (পশ্চিম) এর অতিরিক্ত কমিশনার মোঃ শাকিল খন্দকারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এই সময় প্রায় দেড় লক্ষ টাকার তামাক জাতীয় পণ্য ধ্বংস করা হয়।

জানা যায়, ধামরাই উপজেলার বিভিন্ন বাজার ও মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর বাজার থেকে মন্ড, ওরিস, এক্সএসও,, পেট্রন, এলিগেন্স, টাইম, পূর্বাণী, মেসি নামে দেশী ও বিদেশী  ৫৬হাজার ৮৬০ টাকার সিগারেট এবং দেশীয় বিভিন্ন ব্রান্ডের ৮৪ হাজার ৮২০ টাকার বিড়ি উদ্ধার করে ধ্বংস করা হয়। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী ব্যবহার অনুপযোগী ও অবৈধ তামাক পণ্য রাষ্ট্রের অনুকূলে এনে বাজেয়াপ্ত করে রোলার মেশিন দিয়ে পিশিয়ে ধ্বংস করা হয়।

তামাক পণ্য ধ্বংসের সময় কাস্টমস, এক্সাইস ও ভ্যাট ঢাকা (পশ্চিম) এর অতিরিক্ত কমিশনার মোঃ শাকিল খন্দকার বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে এসব পণ্য আটক করে থাকি। গুনগত মান যথাযথ থাকে কিন্তু সরকারকে রাজস্ব ফাঁকি দেয়। বিদেশী সিগারেট যেটা চোরাচালান মাধ্যমে আটক করা হয়েছে, আমরা সেগুলো আটক করে ধ্বংস করে থাকি। আমাদের এই অভিযান চলমান থাকবে।

তামাক জাতীয় পণ্য ধ্বংসের সময় আরো উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইস ও ভ্যাট বিভাগ ধামরাই এর ডেপুটি কমিশনার কাজিয়া সুলতানা, ঢাকা জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোসা: জেসমিন আক্তার, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ মাহবুব – উল- আলম।ধামরাই থানার ওসি (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম, ধামরাই পৌর নির্বাহী অফিসার মোঃ গোলাম নবী ও ধামরাই ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *