প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম সরকার গঠন করতে পারলে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করব। সেই ধারাবাহিকতায় সরকার গঠনের এক মাসের কম সময়ে আজ ৩৭ হাজার নারীর হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পেরেছি। পর্যায়ক্রমে সব পরিবার প্রধান নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই।’
আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।