সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
শেহবাজ শরিফের ঘোষণা: ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে জেনেভায় জমি বিক্রি নিয়ে বিরোধ, বাবাকে হত্যা করে জঙ্গলে ফেলে দেন ছেলে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল চ্যালেঞ্জ করে রিট বেনজীর প্রত্যর্পণে আইনি জটিলতা, সামনে কী পথ? আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ, তবে মেডিকেল কলেজ চালু থাকবে : স্বাস্থ্যমন্ত্রী দিল্লিতে প্রবেশে বাধা, সফর বাতিল করে দেশে ফিরলেন জাহেদ উর রহমান ক্ষেপণাস্ত্র ইস্যু আলোচনার বাইরে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় নতুন মোড় জ্যোতিষ বিশ্লেষণে ১৫ জুনের বিশ্বকাপ ম্যাচে সম্ভাবনার ইঙ্গিত দেশ-জাতির স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি : ডা. শফিকুর রোলেক্সের বিলাসবহুল ঘড়ি উপহার পেয়ে চমকে গেলেন শাকিব খান মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
Notice :

বিএনপিকে কড়া বার্তা সারজিসের

কথাভিশন রিপোর্ট
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম পঞ্চগড়ে জাগপা কার্যালয়ে বিএনপি নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনাকে অসহিষ্ণুতা এবং স্বৈরাচারী প্রবণতার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

সারজিস আলম বলেন, পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মীরা জেলা জাগপা কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও তাণ্ডব চালিয়েছে।

তিনি উল্লেখ করেন, রাজনীতিতে মতের বিরোধ থাকতেই পারে তবে তার প্রতিক্রিয়া হওয়া উচিত যুক্তি, বক্তব্য, বিক্ষোভ কিংবা গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে সহিংসতার মাধ্যমে নয়।

তিনি আরও বলেন, যারা ক্ষমতায় আসার আগেই নিজেদের সর্বেসর্বা ভাবতে শুরু করে তাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। অতীতে একই ধরনের আচরণের কারণে অনেকেরই পতন ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।

পোস্টে তিনি অভিযোগ করেন, একটি ইস্যুকে কেন্দ্র করে ভেতরে ভেতরে নেতাকর্মীদের উসকানি দিয়ে পরিকল্পিতভাবে ব্যক্তিগত আবাসস্থলে গিয়ে জুতা নিক্ষেপ এবং দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে যা স্পষ্টভাবে অসহিষ্ণুতা ও স্বৈরাচারী মনোভাবের পরিচায়ক।

এ ধরনের কর্মকাণ্ডের জন্য তিনি তীব্র ধিক্কার জানান এবং রাজনৈতিক সংস্কৃতিতে সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *