সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
শেহবাজ শরিফের ঘোষণা: ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে জেনেভায় জমি বিক্রি নিয়ে বিরোধ, বাবাকে হত্যা করে জঙ্গলে ফেলে দেন ছেলে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল চ্যালেঞ্জ করে রিট বেনজীর প্রত্যর্পণে আইনি জটিলতা, সামনে কী পথ? আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ, তবে মেডিকেল কলেজ চালু থাকবে : স্বাস্থ্যমন্ত্রী দিল্লিতে প্রবেশে বাধা, সফর বাতিল করে দেশে ফিরলেন জাহেদ উর রহমান ক্ষেপণাস্ত্র ইস্যু আলোচনার বাইরে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় নতুন মোড় জ্যোতিষ বিশ্লেষণে ১৫ জুনের বিশ্বকাপ ম্যাচে সম্ভাবনার ইঙ্গিত দেশ-জাতির স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি : ডা. শফিকুর রোলেক্সের বিলাসবহুল ঘড়ি উপহার পেয়ে চমকে গেলেন শাকিব খান মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
Notice :

রাষ্ট্রপতির হাতে নতুন মন্ত্রিসভার শপথ : মন্ত্রিপরিষদ সচিবের ঘোষণা

কথাভিশন রিপোর্ট

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পড়াবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, শপথ অনুষ্ঠানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, যিনি আওয়ামী লীগ আমলে দায়িত্ব গ্রহণ করেছিলেন, নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ করাবেন। অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভার সদস্য সংখ্যা নির্ভর করবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হিসেবে নির্বাচিত ব্যক্তির ইচ্ছার উপর। তিনি আরও বলেন, শপথ গ্রহণের সুনির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে আশা করা হচ্ছে, আগামী তিন থেকে চার দিনের মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনি আরও বিস্তারিত জানান, জাতীয় সংসদের ২৯৭টি আসনে নির্বাচিত সদস্যদের নাম গেজেট নোটিফাইড হয়েছে। সংবিধান অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্যরা তিন দিনের মধ্যে শপথ গ্রহণ করবেন। এরপর দলের সংখ্যাগরিষ্ঠ সদস্য নেতা নির্বাচিত হলে রাষ্ট্রপতিকে জানিয়ে প্রধানমন্ত্রী পদে নিয়োগ নেওয়া হবে।

মন্ত্রিপরিষদ সচিব আশা প্রকাশ করেছেন, শপথ গ্রহণের জন্য একটি সুবিধাজনক সময় নির্ধারণ করা হবে এবং তা দ্রুত বাস্তবায়িত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *