রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার
Notice :

শেরপুরে সরকারিভাবে আভ্যন্তরিণ বোরো ধান-চাল উদ্বোধন সংগ্রহ

শেরপুর প্রতিনিধি

শেরপুরে সরকারিভাবে আভ্যন্তরিণ বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে ) দুপুরে শেরপুর সদর উপজেলা এলএসডি গোডাউনে এই ধান চাল সংগ্রহ উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

শেরপুর সদর উপজেলার এলএসডি গোডাউনের এসএমও মো. সোহেল রানার সঞ্চালনায় এবং জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. নাজমুল হক ভূঁইয়া, সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, সদর উপজেলার কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, বিএনপি নেতা, আকরামুজ্জামান রাহাত, শফিউল আলম চান,কৃষক দল নেতা শফিকুল ইসলাম গোল্ডেন, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, আগামী পাঁচ বছরে শেরপুর জেলাকে একটি সমৃদ্ধশালী জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য শেরপুরের কৃষকদের পাশে থেকে তাদের সকল প্রকার সমস্যার সমাধান করার চেষ্টা চালিয়ে যাবো। এছাড়া শেরপুরের বৃহত্তর চরাঞ্চলের কৃষকরা যেন তাদের উৎপাদিত ফসল বা বিভিন্ন সবজি নষ্ট না হয় বা পঁচে না যায় সেজন্য একটি উন্নত প্রযুক্তির হিমাগার করারও চেষ্টা চালিয়ে যাবে। পাশাপাশি এই এলএসডি গোডাউনের ধারন ক্ষমতা আরও বাড়ানোর জন্য উচ্চপর্যায়ে কাজ করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।

সরকার জেলায় এবার কৃষকদের কাছ থেকে ৭ হাজার ৭৪৩ মেট্রিক টন ধান, ২৫ হাজার ৬৯৬ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ২ হাজার ১০২ মেট্রিক টন সুগন্ধি আতপ চাল সংগ্রহ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *