ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসনে জাকের পার্টির মনোনীত সংসদ সদস্য গোলাপ ফুল প্রতীকের প্রার্থী বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে শিবপুর উপজেলা জাকের পার্টি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ বিশাল এই জনসভার আয়োজন করে।
উপজেলা জাকের পার্টির সভাপতি মো: আসাদুজ্জামান পাঠান সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাকের পার্টি ভাইস চেয়ারম্যান ড. খাজা সায়েম আমীর ফয়সল। এ সময় আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নরসিংদী-০৩ শিবপুরের ভোটারদের জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানানো হয়।
এ সময় শিবপুর উপজেলা জাকের পার্টির সহসাধারণ সম্পাদক শেখ রুবেলের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন জাকের পার্টির মহাসচিব মো: শামিম হায়দার, জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য আব্দুল লতিফ খান যুবরাজ, ঢাকা উত্তরের সভাপতি আব্দুর রাজ্জাক, ঢাকা দক্ষিণের সভাপতি শামসুদ্দিন মোল্লা, ঢাকা বিভাগের সভাপতি, বিজয় রহমান বিল্লাল, সাধারণ সম্পাদক রাজীব হোসেন রাতুল,জেলা সেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি শাহাদাত হোসেন, নরসিংদী -০১ জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি লোকনাথ দত্ত চৌধুরী, নরসিংদী -০২ এর সভাপতি মো: শাহাদাৎ হোসেন, যুব সেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি বোরাহান কবির, মৎসজীবি ফ্রন্টের সভাপতি মিন্টু হাওলাদার, জেলা মহিলা ফ্রন্টের সভানেত্রী মোসা: রওশনারা বেগম, শিবপুর উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক, মো: ফাইজউদ্দিন ভূইয়াসহ জেলা ও উপজেলা জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।