সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম:
শেহবাজ শরিফের ঘোষণা: ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে জেনেভায় জমি বিক্রি নিয়ে বিরোধ, বাবাকে হত্যা করে জঙ্গলে ফেলে দেন ছেলে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল চ্যালেঞ্জ করে রিট বেনজীর প্রত্যর্পণে আইনি জটিলতা, সামনে কী পথ? আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ, তবে মেডিকেল কলেজ চালু থাকবে : স্বাস্থ্যমন্ত্রী দিল্লিতে প্রবেশে বাধা, সফর বাতিল করে দেশে ফিরলেন জাহেদ উর রহমান ক্ষেপণাস্ত্র ইস্যু আলোচনার বাইরে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় নতুন মোড় জ্যোতিষ বিশ্লেষণে ১৫ জুনের বিশ্বকাপ ম্যাচে সম্ভাবনার ইঙ্গিত দেশ-জাতির স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি : ডা. শফিকুর রোলেক্সের বিলাসবহুল ঘড়ি উপহার পেয়ে চমকে গেলেন শাকিব খান মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
Notice :

নির্বাচনী প্রস্তুতি চূড়ান্তে ইসি, আগস্টে তফসিলের আভাস

বিশেষ প্রতিনিধি

নির্বাচন কমিশন (ইসি) চলতি জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা ও আচরণবিধি হালনাগাদ করে সব প্রস্তুতি শেষ করতে চাচ্ছে। এরপর আগস্টের শেষের দিকে তফসিল ঘোষণা করে অক্টোবর মাসে প্রথম ধাপের ভোটের পরিকল্পনা নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে কমিশন।

গত সোমবার (১ জুন) ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এবং অন্যান্য কমিশনার ও সিনিয়র সচিব কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি ত্বরান্বিত করার নির্দেশ দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, সভায় বলা হয়েছে, অক্টোবর মাসে প্রথম ধাপের ভোট নেওয়া হতে পারে। এজন্য তফসিল আগস্টের শেষের দিকে ঘোষণা করা সম্ভব।

কমিশনের আরেক কর্মকর্তা জানিয়েছেন, ঈদ পুনর্মিলনীতে ভোটের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়েছে। তবে এটি কিছুটা পিছিয়ে আসার সম্ভাবনা রয়েছে। কর্মকর্তাদের কাজের গতি বাড়ানোর উদ্দেশ্যে অক্টোবরের সম্ভাবনা উল্লেখ করা হয়েছে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, তফসিল কবে দেওয়া হবে তা মূলত স্থানীয় সরকার বিভাগের ইচ্ছার ওপর নির্ভর করছে। তবে আমাদের প্রস্তুতি আগেই চলছে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আগস্টের শেষের দিকে তফসিল, অক্টোবরের ভোট যেটা শুনেছেন, তা কাছাকাছি। তবে আজ (সোমবার) সরাসরি কোনো সিদ্ধান্ত হয়নি। দেড় মাস আগে তফসিল দেওয়া প্রয়োজন। সরকারের নির্দেশনা পেলে আমরা তা বাস্তবায়ন করব।

ঈদ পুনর্মিলনী সভায় উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি তুলে ধরেন। নির্বাচনী প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার জন্য কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, জুন ও জুলাই মাসের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে হবে। আগস্ট থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করে সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে ভোট গ্রহণ সম্ভব করতে হবে।

সিইসি এ এম এম নাসির উদ্দিন জাতীয় সংসদ নির্বাচনের মানের চেয়ে স্থানীয় সরকার নির্বাচন আরও ভালো করার নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সরকার নির্বাচনে প্রথমে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন ধাপে ধাপে হবে। এরপর সিটি করপোরেশন নির্বাচন এবং সর্বশেষ উপজেলা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সব নির্বাচন শেষ করতে প্রায় ১০–১২ মাস সময় লাগতে পারে।

ইসি বর্তমানে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদের জন্য পৃথক বিধিমালা ও আচরণবিধি সংশোধন করছে। সংশোধনী কার্যক্রমের মধ্যে দলীয় প্রতীকের পরিবর্তে নির্দলীয় নির্বাচন এবং সংশোধিত স্থানীয় সরকার আইনের সঙ্গে সামঞ্জস্য আনা হয়েছে।

সম্প্রতি সংসদ অনুমোদিত স্থানীয় সরকার আইন (ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯; পৌরসভা আইন, ২০০৯; উপজেলা পরিষদ আইন, ১৯৯৮; জেলা পরিষদ আইন, ২০০০; সিটি করপোরেশন আইন, ২০০৯) সংশোধনের পর নতুন বিধিমালা তৈরি হচ্ছে। সংশ্লিষ্টরা একাধিক বৈঠক করেছে এবং আগামী ১৫ জুন ইসির ওয়েবসাইটে খসড়া প্রকাশ করা হবে। এরপর ১৫ দিনের মধ্যে মতামত গ্রহণ করে চূড়ান্ত করা হবে।

ইসির তথ্য অনুযায়ী, নতুন বগুড়া সিটি করপোরেশন ছাড়া ১২টি সিটি করপোরেশন, ৪৫০টির বেশি উপজেলা পরিষদ, ৩০০টির বেশি পৌরসভা এবং ৬১টি জেলা পরিষদ ছাড়াই নির্বাচন আয়োজন করা সম্ভব।

এছাড়া প্রায় ৬০০ ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য এপ্রিল থেকে সময় গণনা শুরু হয়েছে, তাই অক্টোবরের মধ্যে এসব নির্বাচন আয়োজন বাধ্যতামূলক। আরও ২৮০০ এর বেশি ইউনিয়ন পরিষদের জন্য জুলাই থেকে ১৮০ দিনের গণনা শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *