শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

রিহ্যাব নির্বাচনে ত্রিমুখী লড়াই, নেতৃত্ব দখলে তিন প্যানেলের প্রতিদ্বন্দ্বিতা

কথাভিশন ডেস্ক

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের (রিহ্যাব) পরিচালনা পর্ষদ নির্বাচনে এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। সভাপতি, ছয়জন সহসভাপতি ও ১৯ জন পরিচালকসহ মোট ২৯টি পদে সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।

আগামী ১৮ এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ৬৭৪ জন, যাদের মধ্যে ঢাকার ৬১৩ জন এবং চট্টগ্রামের ৬১ জন।

এবারের নির্বাচনে তিনটি প্রধান প্যানেল অংশ নিচ্ছে। এর মধ্যে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ এবং জাগরণ প্যানেল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। পাশাপাশি কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনে অংশ নিচ্ছেন।

আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সভাপতি মো. ওয়াহিদুজ্জামান। তিনি আবারও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্যানেল নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে রিহ্যাবে ভোটের ধারাবাহিকতা বজায় রাখা, ড্যাপ সংশোধন, গৃহঋণের সীমা বৃদ্ধি এবং সদস্যদের ব্যবসায়িক সুবিধা সম্প্রসারণের কথা বলছে।

অন্যদিকে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের সভাপতি প্রার্থী মো. আলী আফজাল। এই প্যানেল রিহ্যাবের জন্য নিজস্ব ভবন নির্মাণ, গবেষণা সেল গঠন, স্কুলকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং সদস্য ও সাধারণ মানুষের জন্য হটলাইন চালুর পরিকল্পনার কথা জানিয়েছে।

তৃতীয় প্যানেল জাগরণ থেকে সভাপতি প্রার্থী হয়েছেন মোকাররম হোসেন খান। তারা সংগঠনকে আরও গ্রহণযোগ্য করা, শক্তিশালী বিরোধ নিষ্পত্তি কেন্দ্র গঠন এবং ড্যাপ সংশোধনে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

দীর্ঘদিন সমঝোতার ভিত্তিতে কমিটি গঠনের পর ২০২৪ সালে আবারও নির্বাচনের ধারায় ফেরে রিহ্যাব। এবার পূর্ণাঙ্গ প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সংগঠনটির নেতৃত্ব নির্ধারণ হবে যা আবাসন খাতে নতুন নেতৃত্ব ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *