মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

রাজধানীতে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। গ্যাসের চাপ কমে যাওয়ায় একদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি নিতে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে, অন্যদিকে বাসাবাড়িতেও রান্নার কাজে দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকার ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, অনেক স্টেশনেই গ্যাস সরবরাহ প্রায় বন্ধ। কোথাও কোথাও ‘গ্যাস নেই’ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। ফলে সিএনজিচালিত যানবাহনের চালক ও মালিকদের দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রয়োজনীয় গ্যাস না পাওয়ার অভিযোগ রয়েছে।

অনেক চালক ভোর থেকে ফিলিং স্টেশনে অপেক্ষা করেও সামান্য পরিমাণ গ্যাস সংগ্রহ করতে পারছেন। কেউ কেউ ২০ থেকে ৫০ টাকার গ্যাস নিয়ে ফিরে যাচ্ছেন। এতে সময় নষ্টের পাশাপাশি আয়-রোজগারেও প্রভাব পড়ছে বলে জানান সংশ্লিষ্টরা।

গ্যাসের চাপ কম থাকায় রাজধানীর বিভিন্ন এলাকার বাসাবাড়িতেও সংকট দেখা দিয়েছে। দিনের বড় একটি সময় অনেক গ্রাহক চুলায় পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। কোথাও চুলা জ্বললেও আগুনের চাপ এতটাই কম যে স্বাভাবিকভাবে রান্না করা সম্ভব হচ্ছে না। আবার কিছু এলাকায় দীর্ঘ সময় ধরে গ্যাস না পাওয়ার অভিযোগও করেছেন বাসিন্দারা।

জ্বালানি সরবরাহে এই ঘাটতির কারণে গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন ব্যবস্থাপনায়ও চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে বাসাবাড়িতে রান্নার কাজে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই দুর্ভোগ অব্যাহত থাকার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *