মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ মোড়েলগঞ্জ

জীবিকার তাগিদে সাগরে গিয়ে লাশ হয়ে ফিরলেন মোড়েলগঞ্জের জামাল

নদীভাঙনে ভিটেহারা জামালের শেষ আশ্রয় এখন পারিবারিক কবরস্থান

একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা জামালের স্ত্রী-সন্তানেরা

শেফালী আক্তার রাখি, মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
জীবিকার তাগিদে উত্তাল সাগরে ইলিশ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মোড়েলগঞ্জের জামাল হাওলাদার (৫৮)। বুধবার (১৯ আগস্ট) রাতে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে জামালের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে গত মঙ্গলবার (১৮ আগস্ট) সাগরের ‘সালেক চর’ এলাকায় প্রচণ্ড ঝড়ের মধ্যে জাল ফেলতে গিয়ে ট্রলার থেকে সাগরে পড়ে নিখোঁজ হন জামাল। এ সময় ট্রলারের জেলেরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। অবশেষে বুধবার (১৯ আগস্ট) দুপুরে মাছ ধরার জালে তাঁর মরদেহ উঠে আসে। জেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম আগামীর সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত জামাল হাওলাদার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের পূর্ব আমতলী গ্রামের বাসিন্দা। তিনি মোরেলগঞ্জ উপজেলা মৎস্য সমিতির সদস্য ছিলেন।

জামালের মৃত্যুতে একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে তাঁর পরিবার।মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে নিয়ে রেখে যান। স্বামীর মৃত্যুতে শোকের পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তায় পড়েছেন তাঁর স্ত্রী।

ইউপি সদস্য আবুল হোসেন জানান, নদীভাঙনে বসতভিটা ও ঘরবাড়ি হারিয়ে দীর্ঘদিন ধরে পূর্ব আমতলী গুচ্ছগ্রামে বসবাস করছিলেন তিনি। সংসারের আর্থিক সংকট মোকাবিলা এবং স্ত্রী-সন্তানদের জীবিকা নির্বাহের জন্য জীবনের ঝুঁকি নিয়েই মাছ ধরতে যেতেন। গত ২৫ জুলাই আলম আকনের ট্রলারে করে ইলিশ ধরার উদ্দেশ্যে সাগরে যাত্রা করেছিলেন জামাল।

জামালের মৃত্যুর খবর পেয়ে জেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম মোরেলগঞ্জ উপজেলা মৎস্য সমিতির নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানান এবং এ দুঃসময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

মোরেলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার বলেন, জামাল হাওলাদারের মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের সদস্যরা যোগাযোগ করলে বিধি অনুযায়ী সরকারি অনুদান পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *