শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, জুলাই আন্দোলনের সকল শহীদ ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে ঢাকার ধামরাইয়ে সূতীপাড়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার বালিথা বাথুলি হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সূতীপাড়ার ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ঢাকা জেলা পরিষদের প্রশাসক মোঃ ইয়াছিন ফেরদৌস মুরাদ। যুবদল নেতা মোশারফ হোসেন, মোতালেব হোসেন ও হাজী সুলতান উদ্দিন এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ জলিল, বিএনপি নেতা খন্দকার আইয়ুব, সাবিনা ইয়াসমিন, মোঃ এবাদুল হক জাহিদ প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা এম এস জামান। অনুষ্ঠানে সদ্যপ্রয়াত ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি রাকিব আদনান এবং সদ্য প্রয়াত যুবদল নেতা রবিনের আত্মার শান্তি কামনা করেও দোয়া করা হয়। বিএনপি’র ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনতা অনুষ্ঠানে যোগ দেয়।