সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ধামরাইয়ে ২০০ পিস ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ মাদক মামলার আসামি পেশাদার মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার্স ইনচার্জ সাইদুল ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বুধবার (২২ জুলাই) দুপুরের দিকে ধামরাই পৌরসভার আমিন মডেল টাউন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হলো উপজেলার সূতিপাড়া ইউনিয়নের সূতিপাড়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মো: আব্দুল জলিলের ছেলে মো. হাবিবুর রহমান ওরফে বাবু (৩০)। এলাকায় তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী নামে পরিচিত। এর পূর্বেও তার নামে আরো ৬টি মাদক মামলা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. জুয়েল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার (২২ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে ধামরাই থানার আমিন মডেল টাউন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে মো. হাবিবুর রহমান ওরফে বাবু (৩০) নামে ওই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় ২০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে ডিবি পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত হাবিবুর রহমানের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬টি মামলা রয়েছে। এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন আরেকটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *