শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আপন ঠিকানা মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি,আলোচনা সভা গাছের চারা বিতরণ ৬০ শতাংশ বাড়িতে এডিস লার্ভা শনাক্ত : ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম আইভীর বাড়ির সামনে পুলিশি কড়াকড়ি, জনসাধারণের প্রবেশ সীমিত রোড সেফটি ফাউন্ডেশন; ঈদ যাত্রায় প্রতিদিন গড়ে ২২ মৃত্যু সাংস্কৃতিক সম্পদ সুরক্ষায় বাংলাদেশ-তুরস্ক সমঝোতা স্মারক সই বান্দরবানে চলন্ত পর্যটকবাহী গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা ১১ জন ইরান ইস্যুতে আলোচনার ইঙ্গিত ট্রাম্পের, প্রয়োজনে বৈঠকের সম্ভাবনা নেইমারকে ছাড়াই প্রস্তুতি ম্যাচে গেল ব্রাজিল, বিশ্বকাপের আগে বাড়ছে উদ্বেগ ঈদের পর সবজির বাজার চড়া, মুরগির মূল্য কিছুটা কম ভূঞাপুরে ১৪৪ ধারা জারি প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর ঘোষণা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর পোস্টার, মূকাভিনয় আর সমাবেশে পরিবেশ রক্ষার বার্তা সবুজ শক্তির পক্ষে এক মঞ্চে ৩১ সংগঠন একের পর এক টিলা বিলীন পাহাড়ের বুক চিরে নগরায়ণ, অস্তিত্ব সংকটে নাগিন পাহাড় অস্তিত্ব সংকটে শীতল পাটির গ্রাম ঐতিহ্য আঁকড়ে টিকে আছে মাত্র ৮০ পরিবার হিট স্ট্রোক : তীব্র গরমে বাড়ছে মৃত্যুঝুঁকি দৌলতদিয়ায় পদ্মায় ডুবে যাওয়া যাত্রীবাহী বাস উদ্ধার, তদন্তে প্রশাসন ভগ্নিপতির চিকিৎসায় ভারতে গিয়ে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন কুমিল্লার নুরুল আমিন ধামরাইয়ে কুপিয়ে গৃহবধুকে হত্যার ঘটনায় খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ধামরাইয়ে নিখোঁজের ২৬ঘন্টা পর নদী থেকে মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
Notice :

কুড়িগ্রামে খেলতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু, আহত-১

কুড়িগ্রাম প্রতিনিধি
সংগৃহীত প্রতিকী ছবি

কুড়িগ্রামের উলিপুরে খোলা মাঠে খেলতে গিয়ে বজ্রপাতে রানা মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় লাবন্য মিয়া (১২) নামে অপর এক কিশোর আহত হয়।
মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পশ্চিম আঠারপাইকার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রানা মিয়া ওই গ্রামের আফজাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পশ্চিম আঠারপাইকার গ্রামের জাহিদুল হকের ছেলে লাবন্য মিয়া ও আফজাল মিয়ার ছেলে রানা মিয়া বাড়ির পাশের একটি জমিতে খেলছিল। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে তারা দুজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে রানা মিয়ার মৃত্যু হয়।
নিহত রানা মিয়ার চাচাতো ভাই রাজু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে তারা বাড়ির পাশের জমিতে খেলছিল। এ সময় বজ্রপাতে দুইজন আহত হয়। পরে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে রানা মারা যায়। লাবন্য বর্তমানে কিছুটা সুস্থ আছে। হতাহতরা দুজন সম্প‌র্কে চাচা ভা‌তিজা ব‌লে জানান তি‌নি।
এ ব্যাপারে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দীক বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *