বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক হরমুজ প্রণালিতে ছয় জাহাজের গতিরোধ করল ইরান বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন, বিতরণ করা হলো জরুরি খাদ্য সহায়তা ঢাকা দক্ষিণে চমক সাদিক কায়েমকে এগিয়ে রাখল জামায়াত মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর পরে বিভাগীয় পরিচালকের পরিদর্শন মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকা এর নব নির্বাচিত সাধারণ সম্পাদক সোহাগ রাইটার্স’ ওয়েব বাংলাদেশ সাহিত্য পুরস্কার পেলেন আতাউল হক সিদ্দিকী ও শিশির চাকমা ক্রসফায়ারে’ কাউন্সিলর একরাম হত্যা:শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন নতুন স্বপ্ন নিয়ে ঢাকায়, দেড় মাসেই নিভে গেল নবদম্পতিসহ তিনটি প্রাণ
Notice :

ধামরাইয়ে নিখোঁজের ২৬ঘন্টা পর নদী থেকে মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে মোঃ আব্দুস সালাম (১৩)নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ার ২৬ঘন্টা পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে ধামরাই ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

আজ বৃহস্পতিবার (৪জুন) বিকাল ৫টার সময় ধামরাই পৌরসভার ইসলামপুর বংশী নদী থেকে আব্দুস সালামের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিহত আব্দুস সালাম পৌরসভার ইসলামপুর পঞ্চাশ এলাকার মোঃ আব্দুস সেলিম খানের ছেলে। সে ইসলামপুর এলাকায় মাদ্রাসায় পড়াশোনা করত।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার(৩জুন) বেলা ২টার দিকে আব্দুস সালামসহ তিন বন্ধু মিলে বংশী নদীতে গোসল করতে যায়। এই সময় দুই বন্ধু বালুর ট্রলার থেকে নদীতে লাফ দিয়ে গোসল করতে থাকে। কিন্তু আব্দুস সালাম সাতাঁর না জানায় সে সহজে নদীতে নামতে চায় নাই। কিন্তু দুই বন্ধু তাকে বালুর ট্রলার থেকে লাফাতে বললে সালাম নদীতে লাফ দিয়ে পানির নিচে ডুবে যায়। পড়ে তাকে বাচাঁতে দুই বন্ধু অনেক খোজাঁখুঁজি করে তাকে না পেয়ে আশে পাশের লোকজনকে জানায়। এরপর তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে নদীতে নেমে অনেক খোঁজাখুঁজি করে তাকে আর পায়নি। পরে ধামরাই ফায়ার স্টেশনের অফিসার আল-আমিন খান এর নেতৃত্বে একটি ডুবুরী ইউনিট বংশী নদীতে দীর্ঘ সময় পানির নিচে খুজেঁ ব্যর্থ হন। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় বংশী নদীতে ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করে। অবশেষে বিকাল ৫টার দিকে ডুবে যাওয়া স্থান থেকে প্রায় দুই কিলোমিটার ভাটিতে লাশটি ভেসে উঠতে দেখেন ডুবুরীরা। পরে ফায়ার সার্ভিসের ডুবুরীরা লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

এই বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন খান বলেন, বুধবার বেলা দুইটার দিকে আব্দুস সালাম নামে এক মাদ্রাসা ছাত্র পানিতে পড়ে যাওয়ার খবর পেয়ে বংশী নদীতে রাত পর্যন্ত খুজেঁ না পেয়ে বৃহস্পতিবার সকাল থেকে বংশী নদীতে পুনরায় ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেন। এর মধ্যে বেলা ৫টার দিকে ডুবে যাওয়া স্থান থেকে দুই কিলোমিটার দুরে ২৬ঘন্টা পর লাশটি ভেসে উঠে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরী দল লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ তারেক পারভেজ বলেন, বংশী নদীতে নিখোঁজ ব্যক্তি আব্দুস সালামকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছেন। এই ঘটনায় আমাদের আইনী প্রক্রিয়া চলমান রয়েছে। ময়না তদন্তের বিষয়টি পরিবারের উপর নির্ভর করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *