ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড ( বেফাক) এর ৪৯ তম কেন্দ্রীয় পরীক্ষায় বোর্ড স্ট্যান্ড মুমতাজ এ প্লাস প্রাপ্ত দাওরায়ে হাদীস( মাস্টার্স)সমাপনী পরীক্ষায়কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল বুধবার (৩ জুন) ধামরাই পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে দেশ বরেন্য উলামা – মাশায়েকদের উপস্থিতিতে এ সংবর্ধনা দেয়া হয়েছে।
অরাজনৈতিক সমাজ সেবা মূলক একটি দ্বীনি সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় দ্বীনি চেতনা পরিষদের আয়োজনে দেশের যে কোন মাদ্রাসায় অধ্যায়নকারী ধামরাই উপজেলা অধিবাসী ১১৮ জন দাওরায়ে হাদীস( মাস্টার্স)পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
এ সময় কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মান সূচক ক্রেস্ট, মগ, ডাইরী,ইসলামি বই, কলম ক্যালেন্ডার তুলে দেন অনুষ্ঠানের প্রধান মেহমান বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্বীনি চেতনা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক, এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি আশরাফ আলীসহ
দেশ বরেন্য উলামা – মাশায়েক।