বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

ধামরাইয়ে কুপিয়ে গৃহবধুকে হত্যার ঘটনায় খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ধামরাই, (ঢাকা) সংবাদদাতা

ঢাকার ধামরাইয়ে রাস্তায় খড় শুকানোকে কেন্দ্র করে লাইলী বেগম (৪৫) নামে এক গৃহবধুকে কুপিয়ে হত্যার ঘটনায় খুনিদের ফাঁসির দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
শুক্রবার (০৫জুন) বিকেলে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বৈন্যা গ্রামে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহতের পরিবার, আত্মীয়-স্বজনসহ  গ্রামবাসী অংশ গ্রহণ করেন। নিহত লাইলী বেগম কুশুরা ইউনিয়নের বৈন্যা গ্রামের মোঃ হালিমের স্ত্রী।
নিহত লাইলী বেগমের হত্যার বিচার চেয়ে বক্তরা বলেন, প্রকাশ্য দিবালোকে কুপিয়ে যারা লাইলী বেগমকে হত্যা করেছে তাদের দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে খুনিদের ফাঁসি নিশ্চিত করতে হবে। তা না হলে আমরা কুশুরাবাসী তথা ধামরাই উপজেলার সকলকে নিয়ে এর চাইতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
নিহত লাইলী বেগমের ছেলে বলেন, আমার মাকে নিয়ে বিভিন্ন হাসপাতাল ঘুরছি। সব শেষে এনাম হাসপাতালে আইসিইউতে আমার মা মারা যায়। মার সাথে শেষ কথাও বলতে পারি নাই। আমার মায়ের হত্যাকারীদের বিচার চাই।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান বলেন, কুশুরা বৈন্যা এলাকায় এক গৃহবধুকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত নাহিদা বেগমকে প্রেপ্তার করা হয়েছে। মামলার বাকী আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, গত বুধবার (২৭মে) বৈন্যা গ্রামে খড় শুকানোকে কেন্দ্র করে  প্রতিবেশি সাবেক ইউপি সদস্য নাহিদা বেগম ও তার লোকজন লাইলী বেগমকে কুপিয়ে আহত করে। তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন দৌড়ে লাইলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার (৪জুন) বিকাল বেলা চিকিৎসাধীন অবস্থায় লাইলী মৃত্যু বরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *