শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

বেনাপোল সীমান্তে জোরপূর্বক পুশইন ভারতীয় সীমান্তরক্ষীরা ১০-১২ জনকে সরিয়ে নিল

বেনাপোল (যশোর) প্রতিনিধি
ছবি: সংগৃহীত

বেনাপোল সাদিপুর সীমান্তে জোরপূর্বক পুশইনের উদ্দেশ্যে জড়ো করা ১০-১২ জন নারী, পুরুষ ও শিশুকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শূন্যরেখা থেকে সরিয়ে নিয়েছে। ঘটনা ঘটে বুধবার (৩ জুন) সকালে।

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি অতিরিক্ত সদস্যদেরও প্রত্যাহার করা হয়েছে এবং বর্তমানে সীমান্ত এলাকায় স্বাভাবিক টহল চলছে।

পুশইন কেন্দ্র করে রবিবার (৩১ মে) রাত থেকে সাদিপুর সীমান্তে তিন দিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। শূন্যরেখায় আটকে থাকা নারী-পুরুষ ও শিশুরা খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টি সহ্য করতে বাধ্য হয়। বিজিবি জানিয়েছে, যেহেতু তাদের বাংলাদেশি নাগরিক হিসাবে কোনো গ্রহণযোগ্য প্রমাণপত্র বা তথ্য নেই, তাই সীমান্তে প্রবেশ করতে দেয়নি।

বেনাপোল সীমান্তে বিজিবি অতিরিক্ত সতর্কতা বজায় রেখেছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত সদস্য মোতায়েন, রাতের টহল বৃদ্ধি এবং আলোকসজ্জার মাধ্যমে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধ করা হচ্ছে।

যশোর-৪ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে: কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, ভারতীয় সীমান্তে ১০০-১২০ জন মানুষকে গাড়ি থেকে নামিয়ে পুশইনের চেষ্টা করা হলেও বিজিবির তৎপরতার কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। সীমান্তে অতিরিক্ত নজরদারি ও মাইকিংয়ের মাধ্যমে নতুন কোনো পুশইন চেষ্টা রুখে দেওয়া হয়েছে।

এই ঘটনায় সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারতীয় নাগরিকত্ব ও অবৈধ অনুপ্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরে চলমান জটিলতা প্রকট হয়েছে। বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সীমান্তে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *