শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
আপন ঠিকানা মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি,আলোচনা সভা গাছের চারা বিতরণ ৬০ শতাংশ বাড়িতে এডিস লার্ভা শনাক্ত : ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম আইভীর বাড়ির সামনে পুলিশি কড়াকড়ি, জনসাধারণের প্রবেশ সীমিত রোড সেফটি ফাউন্ডেশন; ঈদ যাত্রায় প্রতিদিন গড়ে ২২ মৃত্যু সাংস্কৃতিক সম্পদ সুরক্ষায় বাংলাদেশ-তুরস্ক সমঝোতা স্মারক সই বান্দরবানে চলন্ত পর্যটকবাহী গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা ১১ জন ইরান ইস্যুতে আলোচনার ইঙ্গিত ট্রাম্পের, প্রয়োজনে বৈঠকের সম্ভাবনা নেইমারকে ছাড়াই প্রস্তুতি ম্যাচে গেল ব্রাজিল, বিশ্বকাপের আগে বাড়ছে উদ্বেগ ঈদের পর সবজির বাজার চড়া, মুরগির মূল্য কিছুটা কম ভূঞাপুরে ১৪৪ ধারা জারি প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর ঘোষণা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর পোস্টার, মূকাভিনয় আর সমাবেশে পরিবেশ রক্ষার বার্তা সবুজ শক্তির পক্ষে এক মঞ্চে ৩১ সংগঠন একের পর এক টিলা বিলীন পাহাড়ের বুক চিরে নগরায়ণ, অস্তিত্ব সংকটে নাগিন পাহাড় অস্তিত্ব সংকটে শীতল পাটির গ্রাম ঐতিহ্য আঁকড়ে টিকে আছে মাত্র ৮০ পরিবার হিট স্ট্রোক : তীব্র গরমে বাড়ছে মৃত্যুঝুঁকি দৌলতদিয়ায় পদ্মায় ডুবে যাওয়া যাত্রীবাহী বাস উদ্ধার, তদন্তে প্রশাসন ভগ্নিপতির চিকিৎসায় ভারতে গিয়ে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন কুমিল্লার নুরুল আমিন ধামরাইয়ে কুপিয়ে গৃহবধুকে হত্যার ঘটনায় খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ধামরাইয়ে নিখোঁজের ২৬ঘন্টা পর নদী থেকে মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
Notice :

চলচ্চিত্র শিল্পের উন্নয়নে রাষ্ট্রের ভূমিকা ছিল সীমিত: তথ্যমন্ত্রী

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত

দেশের চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতে অতীতে রাষ্ট্র যথাযথ ভূমিকা পালন করতে পারেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তবে বর্তমান সরকার চলচ্চিত্র খাতের দীর্ঘদিনের নানা সীমাবদ্ধতা দূর করতে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার সকালে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে আয়োজিত জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চলচ্চিত্র একটি শক্তিশালী গণমাধ্যম হলেও এই শিল্পকে বিকশিত করার ক্ষেত্রে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সহায়তা অতীতে নিশ্চিত করা হয়নি। বর্তমান সরকার সেই ঘাটতি পূরণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে এবং চলচ্চিত্র খাতকে আরও আধুনিক ও গতিশীল করার পরিকল্পনা বাস্তবায়ন করছে।

রাষ্ট্র ও সমাজ সংস্কারে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন প্রতিভা খুঁজে বের করতে কার্যকর চিন্তা ও সৃজনশীল উদ্যোগের সমন্বয় জরুরি। এ ক্ষেত্রে পৃষ্ঠপোষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানে সংশ্লিষ্টরা দেশের ১১০টি সংগঠনের মাধ্যমে সারাদেশে চলচ্চিত্র উৎসব আয়োজনের দাবি জানান। পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজনের জন্য তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা ও অনুমতি কামনা করেন তারা।

এ সময় বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মঈনুদ্দিন খালেদকে আজীবন সম্মাননা পদক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *