বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫ খেলা দেখে রাত জাগলেও শরীরের যত্ন নিন ক্যাপাসিটি চার্জের বোঝা দেড় দশকে বেড়ে ৯ গুণ ধামরাই সরকারী কলেজে বাস সার্ভিস চালু চায়ের দেশের পথে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কর্মসূচির আওতায় ধামরাইয়ে খাল খননের পর দুই পাশে গাছের চারা রোপন দীর্ঘ ৪৭ বছরের বৈরিতার অবসান: যেভাবে সমঝোতায় পৌঁছাল ইরান ও যুক্তরাষ্ট্র মোরেলগঞ্জে মতবিনিময় সভা কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জেলা পরিষদের বৃক্ষরোপণ এডিপিতে ‘কাগুজে প্রকল্পের’ ছড়াছড়ি, বরাদ্দহীন তালিকায় ১০৬৩ প্রকল্প নিয়ে প্রশ্ন চ্যানেল আইতে পাঁচ তারকার আড্ডা : স্মৃতিময় একদিন হাসনাত আবদুল্লাহ ও মোশাররফ করিমের পাশে থাকার ঘোষণা দিলেন তাসনিম জারা কারিকুলাম সংস্কারসহ শিক্ষায় নতুন যুগের সূচনা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আশুরার মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ : ডিএমপি আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০১ মামলা ‘সংবাদপত্রের কালো দিবস’: গণমাধ্যমের ইতিহাসে এক বিতর্কিত অধ্যায় স্মরণ বিশ্বকাপের মাঝপথে নেইমারকে নিয়ে দুঃসংবাদ, নকআউট পর্বেও অনিশ্চয়তা মায়াময় সুর সরকারি বাজেটে তথ্য উপস্থাপনায় অমনোযোগিতা ও বিভ্রান্তি : দেবপ্রিয়
Notice :

চায়ের দেশের পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি

পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সকালেই সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারে যান প্রধানমন্ত্রী। সফরকালে জেলার বিভিন্ন সরকারি ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরও একটি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন।

এ ছাড়া বিকেল পৌনে ৫টায় শ্রীমঙ্গলের একটি রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

সফরকে ঘিরে মৌলভীবাজারজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা। ফ্যামিলি কার্ড বিতরণ এবং রাজনৈতিক কর্মসূচি কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

দিনব্যাপী কর্মসূচি শেষে রাত সাড়ে ৮টায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *