ঢাকার ধামরাইয়ে এয়োদশ জাতাীয় সংসদ নির্বাচনে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম।
আজ বুধবার (১১ফ্রেরুয়ারী) ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় থেকে উপজেলার ১৪৭টি কেন্দ্রে যাচ্ছে ব্যালট বক্স, ব্যালট পেপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ধামরাই উপজেলায় মোট ভোটার ৩লাখ ৭৬হাজার ৬৩৯। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৮৭হাজার ৮৩৫জন , মহিলা ভোটার সংখ্যা ১লাখ ৮৮হাজার ৮০২। মোট ভোটকক্ষ ৭১০ টি। ধামরাই উপজেলায় ১৪৭টি ভোট কেন্দ্রে ৭১০টি বোথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ঢাকা-২০ ধামরাই আসনে নির্বাচনকে অবাধ, সুন্দর, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের লক্ষে ৭জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ সদস্য রয়েছে ২৭৭জন, আনসার সদস্য রয়েছে ১৯১১জন, বিজিবি রয়েছে ৬১জন এবং সেনাবাবিহনীর সদস্য রয়েছে ২০০জন।
ঢাকা-২০ ধামরাই আসনের ১৪৭টি কেন্দের মধ্যে ১৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে আগেই চিহ্নিত করা হয়েছে। এই সব কেন্দ্রে রয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
এই বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার খান সালমান হাবিব বলেন, এয়োদশ জাতাীয় সংসদ নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের লক্ষে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। কোথাও কোন বিশৃঙ্খলা সৃষ্টি হলে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।