সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম:
শেহবাজ শরিফের ঘোষণা: ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে জেনেভায় জমি বিক্রি নিয়ে বিরোধ, বাবাকে হত্যা করে জঙ্গলে ফেলে দেন ছেলে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল চ্যালেঞ্জ করে রিট বেনজীর প্রত্যর্পণে আইনি জটিলতা, সামনে কী পথ? আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ, তবে মেডিকেল কলেজ চালু থাকবে : স্বাস্থ্যমন্ত্রী দিল্লিতে প্রবেশে বাধা, সফর বাতিল করে দেশে ফিরলেন জাহেদ উর রহমান ক্ষেপণাস্ত্র ইস্যু আলোচনার বাইরে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় নতুন মোড় জ্যোতিষ বিশ্লেষণে ১৫ জুনের বিশ্বকাপ ম্যাচে সম্ভাবনার ইঙ্গিত দেশ-জাতির স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি : ডা. শফিকুর রোলেক্সের বিলাসবহুল ঘড়ি উপহার পেয়ে চমকে গেলেন শাকিব খান মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
Notice :

প্রতিবন্ধী, গর্ভবতী মায়েরাও এসেছিলেন ভোট দিতেঃ মোরেলগঞ্জে ভোট কেন্দ্রে নারীদের দীর্ঘ লাইন

মোরেলগঞ্জ প্রতিনিধি

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের মোরেলগঞ্জের বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্রে প্রতিবন্ধী, গর্ভবতী মায়েরা এসেছিলেন ভোট দিতে। নারীদের উপস্থিত চোঁখে পড়ার মত। দীর্ঘ লম্বা লাইনে দাড়িয়ে ভোট দিয়েছেন হাজার হাজার নারী ভোটার। প্রার্থীদের মধ্যে পারস্পরিক ছোটখাটো অভিযোগও ছিল।

বৃহস্পতিবার সকাল ৮টায় এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট প্রদান করেছেন জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতিকের অধ্যক্ষ আব্দুল আলীম, তার সহধর্মীনি, ছেলেসহ পরিবার। ভোট দিয়ে এক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, মোরেলগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হলেও শরণখোলায় কিছু কিছু কেন্দ্রে তার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। কিছু কিছু যায়গায় ভোটারদের কেন্দ্রে আসতে বাঁধা সৃষ্টি করা কর্মীদের মারধর করা হয়েছে। তিনি নির্বাচিত হলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ খৃষ্ট্রান সকল সম্প্রদয়ের মানুষ সম্প্রীতির বন্ধনে মিলেমিশে সুন্দর পরিবেশে বসবাস করবেন। ন্যায় ও ইনসাফের বিজয় ইনশাআল্লাহ।

বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সোমনাথ দে সকাল সাড়ে ৮টায় মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে তার ভোট প্রদান করেন। সোমনাথ দে এক প্রতিক্রিয়ায় বলেন, মানুষ দীর্ঘ বছর পর পরিচ্ছন্ন পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। বিজয়ের ক্ষেত্রে তিনি শতভাগ আশাবাদি।

এদিকে জেলা বিএনপি নেতা মনিরুল হক ফরাজী বলেন, তার জন্মস্থান ওলামাগঞ্জ নেছারুল উলুম সিনিয়র মাদরাসায় ভোট দিয়ে এক প্রতিক্রিয়ায় বলেন, দীর্ঘ ১৭ বছর পর ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন। এ উৎসব যেনো ঈদের মত। তিনি ৬/৭ টি কেন্দ্রে গিয়েছেন কোথাও কোন বিছিন্ন ঘটনা ঘটেনি। জামায়াতের অভিযোগ সঠিক নয়। উল্টো বারইখালী ইউনিয়নে আমাদের কর্মীদেরকে মারপিট করেছে জামায়াতের নেতাকর্মীরা।
এদিকে সকাল সাড়ে ৭টায় ভোট কেন্দ্রে ভোট শুরু হওয়ার সাথে সাথে এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে উপস্থিতি নারীদের বেশী। তবে, বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতির সংখ্যা বেড়ে গেছে। গাবতলা সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের কেন্দ্রটিতে নারী পুরুষের সমানে র্দীঘ লাইন দেখা গেছে। গর্ভবতী মায়েরা এসেছেন ভোট দিতে। আমতলী ইসলামীয়া সিনিয়র মাদ্রাসা ভোট কেন্দ্রে কুমারখালী গ্রামের প্রতিবন্ধী শহিদুল ইসলাম, ভোট দিতে এসেছেন ২ কিলোমিটার দূর থেকে। তিনি বলেন, ৫ বছর পর ভোট কষ্ট হলেও ভোট দেওয়ার আনন্দই আলাদা।

বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৮০ হাজার ৬৭৮ জন এর মধ্যে মোরেলগঞ্জ উপজেলায় ২ লাক্ষ ৭৩ হাজার ৪৫০ জন। ভোট কেন্দ্র ১১৭টি, এবং শরণখোলা উপজেলায় ১ লাখ ৭ হাজার ২২৮ জন ভোটার রয়েছে। এদের মধ্যে ২ উপজেলায় নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮৬৩ জন ও পুরুষ ভোটর রয়েছে ১ লাখ ৯১ হাজার ২১২ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার রয়েছে। শরণখোলায় ভোট কেন্দ্র রয়েছে ৩৮ টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *