সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম:
শেহবাজ শরিফের ঘোষণা: ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে জেনেভায় জমি বিক্রি নিয়ে বিরোধ, বাবাকে হত্যা করে জঙ্গলে ফেলে দেন ছেলে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল চ্যালেঞ্জ করে রিট বেনজীর প্রত্যর্পণে আইনি জটিলতা, সামনে কী পথ? আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ, তবে মেডিকেল কলেজ চালু থাকবে : স্বাস্থ্যমন্ত্রী দিল্লিতে প্রবেশে বাধা, সফর বাতিল করে দেশে ফিরলেন জাহেদ উর রহমান ক্ষেপণাস্ত্র ইস্যু আলোচনার বাইরে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় নতুন মোড় জ্যোতিষ বিশ্লেষণে ১৫ জুনের বিশ্বকাপ ম্যাচে সম্ভাবনার ইঙ্গিত দেশ-জাতির স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি : ডা. শফিকুর রোলেক্সের বিলাসবহুল ঘড়ি উপহার পেয়ে চমকে গেলেন শাকিব খান মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
Notice :

শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন, বইছে স্বস্তির বাতাস

কথাভিশন রিপোর্ট
ধামরাইয়ের বরাটিয়া কেন্দ্র লাইনে দাঁড়িয়ে নারীদের শান্তিপূর্ণ ভোটদান

প্রতীক্ষা, উত্তাপ এবং নানামুখী শঙ্কার মধ্যেও শেষ পর্যন্ত বড় কোনও সহিংসতা বা প্রাণহানি ছাড়াই সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের জন্য অপেক্ষায় করছে।

সংঘর্ষ, কেন্দ্র দখল কিংবা বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে- ভোটের আগে আশঙ্কা করেছিলেন অনেকে। তবে নির্বাচনের দিন বাস্তব চিত্র ছিল অন্য রকম। উত্তেজনাপূর্ণ  বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিকভাবে নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রিত। ফলে স্বস্তির বাতাস বইছে দেশ জুড়ে।

এটি শুধু প্রশাসনিক সাফল্য নয়; রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সহনশীলতাও বড় ভূমিকা রেখেছে-এমন অভিমত সংশ্লীষ্টদের। দীর্ঘকাল পর একটি অংশগ্রহণমূলক ও নিরবচ্ছিন্ন ভোটের প্রত্যাশায় ছিল জনগণ। তারা সংঘাত নয়, শান্তিপূর্ণভাবে ভোট দিতে চেয়েছে। কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সেই প্রত্যাশারই প্রতিফলন। রাজনৈতিক উত্তেজনার মাঝেও ভোটারদের এই সচেতনতা নির্বাচনকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নির্বাচনের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে সহিংসতার শঙ্কা জোরালো ছিল। বিশেষ করে ‘ঝুঁকিপূর্ণ’ এলাকাগুলো নিয়ে প্রশাসন ও জনমনে উদ্বেগ ছিল। তবে বাস্তবে দেখা গেছে, বিচ্ছিন্ন কিছু উত্তেজনা ছাড়া বড় ধরনের সংঘর্ষ বা প্রাণহানির ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *