মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ধামরাইয়ে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে মাদকের টাকা না পেয়ে নিজের মাকে মারধর করে অত্যাচার করায় মা মাদক সেবী ছেলেন ভয়ে মেয়ের বাড়ীতে আত্মগোপন করেন। মাদক সেবনের টাকা ও মাকে না পেয়ে নিজ ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে মোঃ সুমন হোসেন (৪৫) নামে একজন আত্মহত্যা করে বলে জানা যায়।

বুুধবার (১১মার্চ) সন্ধ্যায় ৭টার সময় উপজেলার রোয়াইল ইউনিয়নের সেনাইল এলাকার নিজ বাড়ীতে সুমন আত্মহত্যা করে। খবর পেয়ে ধামরাই থানার পুলিশ  ঘটস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত সুমন হোসেন উপজেলার রোয়াইল ইউনিয়নের সেনাইল গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে। সে একজন মাদকসেবী।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সুমন প্রতিনিয়ত মাদক সেবন করতেন। সেই জন্য তার টাকার প্রয়োজন হতো। মাদকের টাকার জন্য মাকে প্রায়ই সে অত্যাচার করতো। মা বিরক্ত হয়ে গ্রামের লোকজনের কাছ থেকে টাকা উঠিয়ে তাকে রিহাবে পাঠায়। কিন্তু সেখানে কিছু দিন থাকার পর ফের বাড়ীতে আসে। সুমন আগের চেয়ে আরও বেশি মাদেক সেবন শুরু করে এবং মায়ের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়। কোন দিশে না পেয়ে মা মেয়ের বাড়ীতে গিয়ে আত্মগোপন করেন। পরে বাড়ীতে টাকা এবং মাকে না পেয়ে নিজ ঘরে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সুমন।

এই বিষয়ে মা সাংবাদিকদের জনান, আমার একটা ছেলে মাদকের সাথে জড়িয়ে শেষ হয়ে গেল। ছেলের অত্রাচারে আমি পাগল হয়ে যেতাম। প্রায় আমার কাছে টাকার জন্য আসতো। আমি কোথায় টাকা পাব। টাকা দিতে না পারলে আমার সাথে খারাপ আচরণ করতো এবং আমাকে মেরে ফেলার হুমকি দিতো। ওর অত্রাচারে আমি মেয়ের বাড়ীতে চলে যাই। গ্রামের লোকজন বলে আপনার ছেলে মারা গেছে। এই ছিল আমার কপালে।

এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী রেজাউল হক জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। পরে লাশের সুরতহাল তৈরি করে লাশটি থানায় নিয়ে আসি। আজ বৃহস্পতিবার সকালে লাশটি ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। এই বিষয়ে ধামরাই থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *