মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ধামরাইয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিছন্নতা অভিযান ও র‌্যালি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে পৌরসভার আয়োজনে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৪ মার্চ) বেলা ১২টার দিকে ধামরাই পৌরশহরের ধামরাই বাজার থেকে পরিছন্নতা অভিযান শুরু করা হয়। এতদসংক্রান্ত র‌্যালিটি ধামরাই বাজার হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে শেষ হয়।

ধামরাই পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে র‌্যালিতে অংশগ্রহণ করেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা-২০ (ধামরাই) আসনের এমপি আলহাজ্ব তমিজ উদ্দিন। এই সময় আরও উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা সহকারী এসি (ল্যান্ড) রিদওয়ান আহমেদ রাফি প্রমূখ।

সাম্প্রতিক কালে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় গণসচেতনেতা বৃদ্ধির লক্ষ্যে ধামরাইয়ে পরিছন্নতা অভিযান ও র‌্যালি করা হয়।

জনগণের সচেতনতা বাড়াতে বক্তারা বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া একটি মারাত্মক রোগ। এ রোগ থেকে মুক্ত থাকতে হলে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণ করা অত্যন্ত জরুরি। এজন্য সকলকে সচেতন হয়ে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *