বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

রামপাল সড়ক দুর্ঘটনায় মামলা দায়ের, শোক কাটিয়ে ঘরে ফিরছেন স্বজনরা

বিশেষ প্রতিনিধি

বাগেরহাট জেলার রামপাল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনরা ধীরে ধীরে শোক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় একই পরিবারের ৯ জনসহ মোট ১৪ জন নিহত হওয়ার ঘটনায় এলাকায় এখনো শোকের ছায়া বিরাজ করছে।

নিহতদের দাফন সম্পন্ন হওয়ার পর রবিবার (১৫ মার্চ) বিকেল থেকে দূর-দূরান্ত থেকে আসা আত্মীয়স্বজনরা নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। পরিবারের সদস্যরা আশা করছেন, সময়ের সঙ্গে সঙ্গে তারা এই শোক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন।

এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিকে অভিযুক্ত করে রামপাল থানায় মামলা করেছেন নিহত আব্দুর রাজ্জাকের বড় ছেলে আশরাফুল ইসলাম জনি। মামলায় তিনি অভিযোগ করেন, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান তিনি।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, রামপালের বেলাই ব্রিজ এলাকায় সংঘটিত দুর্ঘটনার ঘটনায় একটি মামলা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন বলেন, প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে এবং সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে।

দুর্ঘটনার কারণ নির্ধারণে বিশেষজ্ঞ মতামত প্রয়োজন হওয়ায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের কাছে বিশেষজ্ঞ চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

এদিকে, দুর্ঘটনায় চোখের সামনে স্ত্রী ও তিন সন্তানসহ পরিবারের ৯ সদস্যকে হারানো আশরাফুল ইসলাম জনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে অনেক আত্মীয়স্বজন ছুটে এসেছিলেন। এখন ধীরে ধীরে তারা ফিরে যাচ্ছেন। সব হারিয়ে এখন আল্লাহর ওপর ভরসা করেই বেঁচে আছেন বলে জানান তিনি।

কাটাখালি হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে খুলনা–মোংলা মহাসড়কের রামপালের বেলাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি স্টাফবাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বর-কনেসহ ১৪ জন নিহত হন।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে সেদিন রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *