মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ধামরাই উপজেলার ৫শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষ

Reporter Name

ঢাকার ধামরাইয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ ৫ শতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারকে দুই হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (১৮মার্চ) বেলা ১২টার দিকে ধামরাই উপজেলা পরিষদের চত্বর থেকে তাদের এই নগদ অর্থ বিতরণ করা হয়।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ করেন।

এই সময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিতুল ইসলাম, ধামরাই উপজেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সামছুল ইসলাম। উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার দুঃস্থ ও গরিব ৫শতাধিক মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।

প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি এবং ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, বর্তমান সরকার মানুষের কল্যাণে নিরলসভাবে করে যাচ্ছে। দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের উন্নয়নের কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *