মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

শেরপুরে গরিব- অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

Reporter Name

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর সদর উপজেলার অন্তর্গত বাজিতখিলা ইউনিয়নে গরিব ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মির্জাপুর সরকারি প্রা. বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রায় দুই শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, চাল, আলু, পেঁয়াজ, সেমাই ও চিনি বিতরণ করা হয়। ব্যক্তি উদ্যোগ এবং নিজস্ব অর্থায়নে ঈদুল ফিতর উপলক্ষ্যে এসব বিতরণ করেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও শেরপুর সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ।

এসময় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মুসলিম উম্মাদের মাঝে ফিরে আসছে ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরে অন্যান্যদের মতো ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য ৬টি এলাকার ২ শতাধিক দুস্থ অসহায় ও বিধবা মহিলাদের মাঝে সামান্য অর্থ ও খাদ্র সামগ্রী আজ বিতরণ করা হলো। সামাজিক দায়বদ্ধতা থেকে এটি একটি খুদ্র প্রয়াস মাত্র। ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এসব মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়াবো। সমাজে যারা বৃত্তবান আছেন তারাও যেনো আমাদের দুস্থ অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান।

মির্জাপুর জামে মসজিদ কমিটির সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবক সুলতান আহমেদ এর সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক মাসুদুর রহমান এর সঞ্চালনায় ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহ কামাল খোকা মাষ্টার, প্রাক্তণ শিক্ষক আমিনুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট রফিকুল ইসলাম মোনায়েম, বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী হারুনুর রশীদ, সমাজসেবক মাহাবুবুর রহমান, দুলাল আহমেদ, সিদ্দিকুর রহমান, আব্দুল্লাহ মিয়া, তরুণ সমাজসেবক সাদেকুল ইসলাম শাকিব, ইমরান হোসেন রানা, আলী হোসেন বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *