মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ধামরাইয়ে জামাতাকে পিটিয়ে হত্যার অভিযোগে শ্বশুরসহ আটক ৫

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকা ধামরাইয়ে শ্বশুর বাড়ীতে মোঃ সাবু মিয়া (৪০) নামে এক মেয়ের জামাতাকে পিটিয়ে হত্যার অভিযোগে শ্বশুরসহ পাঁচজনকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। রোববার (২২মার্চ) বিকেলে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হুদা খান ঐ ব্যক্তির মৃত্যু এবং আসামীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সাবু মিয়া ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের রুপনগর এলাকার মোঃ হাসেম আলীর ছেলে।
আটককৃতরা হলেন, শ্বশুর মোঃ হানিফ আলী (৫২) এবং তার ছেলে মোঃ বাবু মিয়া (৩০), প্রতিবেশী মোঃ রাজু মিয়া (৩৬), মোঃ ফারুক মিয়া (৪০) ও মোঃ আজগর আলী (৫০) । তারা সবাই রূপনগর এলাকার বাসিন্দা।
পুুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাবু মিয়া একজন মাদক সেবি। তিনি প্রায়ই মাদকাসক্ত হয়ে বাড়ী এসে নিজের স্ত্রীর সাথে  ঝগড়াঝাটি করতেন। ঈদের দিনে সাভার নামা বাজারের গিয়ে মদ পান করে মারধরের শিকার হন। পরে রাতে বাড়ী ফিরে স্ত্রী সাথে ঝগড়া করে তাকে বাড়ী থেকে তাড়িয়ে দেন। এরপর পাশেই শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর ও শ্যালকের সাথে ঝগড়াঝাটি করে দা দিয়ে কুপিয়ে ঘরের টিন ও বিদ্যুতের মিটার ভেঙে ফেলে। এরই এক পর্যায় প্রতিবেশীদের সামনে শ্বশুর ও শ্যালক মিলে তাকে মারধর করে। মারধরের ঘটনায় সাবু জ্ঞান হারিয়ে ফেললে তাকে সাভার বেসরকারী একটি নিয়ে গেলে সেখানকার ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন।
এই বিষয়ে সাবুর স্ত্রী  সাংবাদিকদের জানান, আমার স্বামী নিজে মদ তৈরি করে এবং নিজে পান করে। এই বিষয় নিয়ে আমাদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হইতো। গতকাল মদ পান করে সাভার থেকে মার খেয়ে এসেছে। আমাকে বাড়ী থেকে তাড়িয়ে দিয়েছে। পরে আমার বাবার বাড়ী এসে ঘরের টিন কুপিয়েছে এবং বিদ্যুতের মিটার ভেঙে ফেলেছে।
এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুইজনকে আটক ও তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে আনা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *