বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ধামরাইয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ধামরাই প্রতিনিধি

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ধামরাইয়ে সরকারী বেসরকারী উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব, সংস্থা, সংগঠণ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে।

দিবসের প্রথম প্রহরেই ধামরাই থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দল, সাংস্কৃতিক সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তব অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

আজ (২৬মার্চ) বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্য ধামরাই পৌর-শহরের হার্ডিঞ্জ সরকারী স্কুল এন্ড কলেজ মাঠে মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। এই সময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের উপর নির্মিত ডিসপ্লে প্রদর্শন করে। পরে আরও কর্মসূচি পালিত হয়। এ ছাড়াও উপজেলা জুড়ে বিভিন্ন এলাকায় নানা ধরণের প্রতিযোগিতা ও খেলাধুলার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে নিয়ম অনুযায়ী ধামরাই উপজেলার সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিএনপি’র পক্ষ থেকে পৌরসভার বিভিন্ন নেতাকর্মীদের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের কার্যালয় থেকে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তব অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং জাতীয় সংগীতসহ দেশাত্ববোধক গান বাজানো হয়।

আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল মামুন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য , বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন, ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা কাজী আব্দুর রউফ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ রিদওয়ান আহমেদ রাফি, ধামরাই থানার ভারপ্রাপ্ত (ওসি) মোঃ নাজমুল হুদা খানসহ উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *