মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

রোববার থেকে শুরু হবে হামের টিকাদান কর্মসূচি

বিশেষ প্রতিনিধি
ছবি : সংগৃহীত

দেশে হামের ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হওয়ায়, আগামী রোববার (৫ এপ্রিল) থেকে উপজেলা পর্যায়ে টিকাদান কর্মসূচি শুরু করবে সরকার। বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল।

এ কর্মসূচির আওতায় প্রথমে বেশি আক্রান্ত এলাকাগুলিতে টিকা প্রদান করা হবে। মন্ত্রী জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় টিকা পৌঁছে যাবে এবং স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, বরিশাল ও ময়মনসিংহ এই ছয় জেলা হামে সবচেয়ে বেশি আক্রান্ত। ইতোমধ্যে সাত শতাধিক মানুষ হামে আক্রান্ত হয়েছেন এবং ৫০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, সরকারের গাফিলতির কারণে হামের টিকাদান কর্মসূচিতে বিলম্ব হয়েছে। তারা বলছেন, দ্রুততার সাথে কার্যকর পদক্ষেপ না নিলে হাম দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এক রোগী ১৬ থেকে ১৮ জনের মধ্যে হাম ছড়িয়ে দিতে পারে।

দেশে হামের টিকাদান শিশুদের জন্য নিয়মিতভাবে দুইভাবে হয়ে থাকে। প্রায় ১ লাখ ২০ হাজার টিকাকেন্দ্রে নিয়মিত এই টিকা দেওয়া হয় এবং গ্রামাঞ্চলে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা এবং শহর এলাকায় সিটি করপোরেশন ও এনজিও কর্মীরা এটি প্রদান করেন।

এছাড়া জাতীয় ক্যাম্পেইনের মাধ্যমে কয়েক বছর পর পর দেশের সব শিশুকে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। সর্বশেষ জাতীয় ক্যাম্পেইন ২০২০ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *