ঢাকার ধামরাইয়ে ৩০পিচ ইয়াবাসহ মোঃ আবুল হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সপোর্দ করেছে এলাকাবাসী।
সোমবার (৩০মার্চ) বিকেলে ধামরাই উপজেলা সোমবাগ ইউনিয়নের বানেশ্বর এলাকা থেকে ইয়াবা বিক্রিকালে এলাকাবাসী তাকে আটক করে। আটককৃত আবুল হোসেন ধামরাই উপজেলার সোমবাগ ইউনিয়নের বানেশ্বর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, ই’য়া’বা বিক্রির সময় এলাকা থেকে তাকে ৩০পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেন এলাকাবাসী। পরে এলাকার লোকজন তাকে ধামরাই থানায় নিয়ে আসে । তার কাছ থেকে ৩০পিচ ইয়াবা পাওয়া গেলে পুলিশ তাকে আটক করে।
স্থানীয়দের অভিযোগ, আবুল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। তার প্রভাবে আশপাশের এলাকায় ইয়াবার বিস্তার ঘটেছে এর আগে আবুল হোসেনের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ধামরাইয় উপজেলার তরুণ দলের সভাপতি মোঃ মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, এদের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এর আগে ইয়াবা খাওয়ার ভিডিও দেখে আবুল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, গতকাল বিকেলে বানেশ্বর এলাকাবাসি এক মাদক কারবারিকে ধরে ধামরাই থানায় নিয়ে আসে। পরে তার কাছ থেকে ৩০পিচ ইয়াবা পাওয়া গেছে। রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়মতন্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।