বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ধামরাইয়ে ৩০পিচ ইয়াবাসহ এলাকাবাসীর হাতে যুবক আটক, অত:পর পুলিশে সপোর্দ, থানায় মামলা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে ৩০পিচ ইয়াবাসহ মোঃ আবুল হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সপোর্দ করেছে এলাকাবাসী।

সোমবার (৩০মার্চ) বিকেলে ধামরাই উপজেলা সোমবাগ ইউনিয়নের বানেশ্বর এলাকা থেকে ইয়াবা বিক্রিকালে এলাকাবাসী তাকে আটক করে। আটককৃত আবুল হোসেন ধামরাই উপজেলার সোমবাগ ইউনিয়নের বানেশ্বর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ই’য়া’বা বিক্রির সময় এলাকা থেকে তাকে ৩০পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেন এলাকাবাসী। পরে এলাকার লোকজন তাকে ধামরাই থানায় নিয়ে আসে । তার কাছ থেকে ৩০পিচ ইয়াবা পাওয়া গেলে পুলিশ তাকে আটক করে।

স্থানীয়দের অভিযোগ, আবুল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা  করে আসছে। তার প্রভাবে আশপাশের এলাকায় ইয়াবার বিস্তার ঘটেছে এর আগে আবুল হোসেনের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ধামরাইয় উপজেলার তরুণ দলের সভাপতি মোঃ মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, এদের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এর আগে ইয়াবা খাওয়ার ভিডিও দেখে আবুল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, গতকাল বিকেলে বানেশ্বর এলাকাবাসি এক মাদক কারবারিকে ধরে ধামরাই থানায় নিয়ে আসে। পরে তার কাছ থেকে ৩০পিচ ইয়াবা পাওয়া গেছে। রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়মতন্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *