বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

নিজেদের জমিতে নিজেরাই ঘের করতে চাই এমন স্লোগানে মোরেলগঞ্জে মানববন্ধন

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে বহরবুনিয়া গ্রামে পেশীশক্তির বলে ৮৫ বিঘা একটি মৎস্য ঘের দখলের পায়তারা করছে একটি প্রভাবশালী মহল বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে জমির মালিকেরা জমি যার ঘের তার, নিজেদের জমিতে নিজেরাই ঘের করতে চাই এমন স্লোগানে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোরেলগঞ্জ সার্কেল ও থানা ওসি বরাবর এমদাদুল ইসলাম ইমু বাদি হয়ে বিভিন্ন দপ্তরে মো.আলি আজিম, আলমঙ্গীর শিকদারসহ ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

একই সাথে তারা রাজনৈতিক ও পেশীশক্তি খাটিয়ে ঘের দখলকারি বহিরাগত দেরকেও উচ্ছেদের দাবি তুলেছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার বহরবুনিয়া গ্রামের বিবাদমান ৮৫ বিঘা জমির ঘেরের ভেড়িতে মানববন্ধন করেন জমির মালিকেরা।
মানববন্ধন থেকে অভিযোগ করে বলেন, ৮৫ বিঘার এ মৎস্য ঘেরটি বিগত সকরারের আমলে বহিরাগতরা ও স্থানীয় প্রভাবশালী একটি মহল প্রভাব খাটিয়ে জোরপূর্বক দখল করে মাছ চাষ করে। জমির মালিকদের হাড়ির টাকা তো দূরের কথা আমন ধান ফসলও ফলাতে দেয়নি। এখন ফ্যাসিষ্টদের বিদায়ের পরে নতুন করে দলের নাম ভাঙ্গিয়ে স্থানীয় দু’ একজন ও বহিরাগত লোকদের নিয়ে ঘেরটি দখলে নেওয়ার পায়তারা করছে। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত জমির মালিকেরা তাদের নিজেদের জমিতে নিজেরা ঘের করতে চায়। বহিরাগতদের হাত থেকে তারা বাঁচতে চায়। তারা উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আলম খান, মিজানুর রহমান, এমদাদুল ইসলাম ইমু, তৌহিদুল ইসলাম টুটুল, হুমায়ুন কবির প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *