বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

চুয়াডাঙ্গায় ৩৯.৭ ডিগ্রি তাপমাত্রা, গলছে সড়কের পিচ

বিশেষ প্রতিনিধি

চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল মাত্র ৩১ শতাংশ। বর্তমানে জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

গত কয়েকদিনের হিসাবও দেখাচ্ছে, তাপমাত্রার ঊর্ধ্বমুখী প্রবণতা লাগামহীন। বুধবার (১ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি, পরের দিন বৃহস্পতিবার তা এক লাফে বেড়ে দাঁড়ায় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা তখন দেশের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড হয়। দিন যত এগোচ্ছে, রোদের তীব্রতা ও গরমের মাত্রা তত বাড়ছে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসে আর্দ্রতা কম থাকায় প্রকৃত তাপমাত্রার চেয়ে গরমের অনুভূতি অনেক বেশি। অসহনীয় গরমে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খোলা আকাশের নিচে কাজ করা দিনমজুর, ভ্যান-রিকশাচালক এবং নিম্ন আয়ের শ্রমজীবীরা।

তীব্র দাবদাহের কারণে অতি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। শহরের ব্যস্ত সড়কগুলো দুপুরের দিকে একেবারেই শুনশান হয়ে যায়। গরমের তীব্রতা এতোটাই প্রকট যে শহরের বিভিন্ন স্থানে সড়কের পিচ পর্যন্ত গলতে শুরু করেছে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জাহিদুল ইসলাম জানান, আগামী ৪-৫ দিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ে এলাকায় স্বস্তির বৃষ্টির কোনো সম্ভাবনাও নেই। সাধারণ মানুষকে অনাকাঙ্ক্ষিত তাপপ্রবাহ এবং দাবদাহ মোকাবেলায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *