বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

রিমান্ড ও জামিন আবেদন উভয়ই নামঞ্জুর, কারাগারে সাবেক স্পিকার

বিশেষ প্রতিনিধি
মঙ্গলবার দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে -সংগৃহীত ছবি

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। এটি লালবাগ থানায় দায়েরকৃত গণঅভ্যুত্থান কেন্দ্রিক সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলার ঘটনায় করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দুই দিনের রিমান্ড আবেদন করেছিলেন, যাতে মামলার পলাতক আসামিদের অবস্থান জানা, গ্রেপ্তার এবং প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করা যায়। তবে আদালত রিমান্ড এবং আসামির জামিন আবেদন দুটিই নামঞ্জুর করেছেন।

ডিবি জানিয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি কলোনিতে নিরস্ত্র ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল করছিল। আন্দোলন দমনের উদ্দেশ্যে পুলিশ ও অজ্ঞাতনামা ব্যক্তিরা দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ করেন। এতে আন্দোলনকারী মো. আশরাফুল ফাহিমের বাঁ চোখ এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে।

ডিবি আরও জানায়, মামলার তদন্তে শিরীন শারমিনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কিছু তথ্য দেন, তবে কৌশলে প্রশ্ন এড়িয়ে যান। তদন্তকারী কর্মকর্তারা মনে করেন, আসামি জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতক হওয়া এবং মামলার তদন্তে বিঘ্ন ঘটানোর আশঙ্কা রয়েছে।

শিরীন শারমিনকে মঙ্গলবার ভোরে ধানমন্ডির এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ডিবি সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা মামলাসহ মোট ৬টি মামলা রয়েছে; এর মধ্যে তিনটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে, বাকি তিনটি বর্তমানে তদন্তাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *