শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত
Notice :

মোরেলগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন

Reporter Name

বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আলি আজিমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ঘের দখলের অভিযোগ এনেছে একটি মহল। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এলাকাবাসি বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।

মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের কলেজ বাজার এলাকায় এ মানববন্ধনে শতাধিক নারী পুরুষ অংশ নেয়। মানববন্ধন থেকে এলাকাবাসি অভিযোগ করে বলেন, বহরবুনিয়া গ্রামের ২নং ওয়ার্ডের ৮০ বিঘা একটি চিংড়ি ঘের স্থানীয় জমির মালিকসহ ছাত্রদল নেতা আলি আজিম বিগত ২ বছর ধরে হাড়ির টাকা পরিশোধ করে যৌথভাবে এ ঘেরটি পরিচালনা করে আসছে। গত ৫ই আগষ্টের পর কথিত ফ্যাসিষ্টদোষর আলম খানসহ বহিরাগত লোকজন নিয়ে স্থানীয়দের এ চিংড়ি ঘেরটির মাছ ধরে নিয়ে যায়। বর্তমানে ৮০ বিঘার এ চিংড়ি ঘেরটি দখলে নেওয়ার পায়তারা করছে। সম্প্রতি ২ এপ্রিল ছাত্রদল নেতা আলি আজিমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ঘের দখলের অভিযোগ এনে বহিরাগত লোকজন দিয়ে একটি মানববন্ধন করে বিশৃংখলা সৃষ্টি করে জমির মালিকদের হয়রানি করছেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

মানববন্ধনে এ সময় বক্তাব্য রাখেন আলি আজিম, জেসমিন আক্তার, বাদশা শেখ, মো. রাকিব হোসেন জোমাদ্দার, হারেজ হাওলাদারসহ স্থানীয় একাধিক জমির মালিকেরা।

উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আলি আজিম বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আলম খান তাতীদল থেকে নিজেই পদত্যাগ করে আওয়ামী দোষরদের সাথে সখ্যতা সৃষ্টি করে জমির মালিকদের নানাভাবে হয়রানি করেছে। নতুন করে এখন আবার এলাকায় অসান্ত সৃষ্টি করছে। শান্তিপ্রিয় এলাকাবাসি নিজেদের জমিতে নিজেরাই চিংড়ি ঘের করার পরিবেশ সৃষ্টি করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

আলম খান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, তিনি কাউকে হয়রানি করছেন না। কারও ঘের থেকে তিনি মাছ ধরেননি। স্থানীয় জমির মালিকদের নিকট থেকে হাড়ির টাকা পরিশোধ করে এ মৎস্য ঘেরটি তিনি পরিচালনা করছেন এবং তার দখলে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *