মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

নতুন মোবাইলের জন্য মায়ের সঙ্গে ঝগড়ার জেরে কিশোরীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি

ঢাকার সাভারের আশুলিয়ায় বাসায় চুরির ঘটনাকে কেন্দ্র করে মায়ের সঙ্গে ঝগড়ার জেরে সূবর্না ইয়াসমিন (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে আশুলিয়ার বগাবাড়ী আমবাগান এলাকার হাজী নজরুল ইসলামের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কোনো এক সময় সূবর্না ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। নিহত সূবর্না ইয়াসমিন নওগাঁ জেলার রাণীনগর থানার খাগড়া গ্রামের মো. হাফিজুল ইসলামের মেয়ে। তিনি আশুলিয়ায় তার মা বিউটির সঙ্গে বসবাস করতেন।

স্থানীয়দের ভাষ্য, বিকেলে সূবর্নার মা ঘরের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজার ছিটকিনি ভেঙে ভেতরে প্রবেশ করলে মেয়েকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

নিহতের মা বিউটি জানান, বিকেলে কারখানা থেকে বাসায় ফিরে তিনি জানতে পারেন বাসায় চুরি হয়েছে। এ সময় একটি মোবাইল ফোন ও ৫ হাজার টাকা খোয়া যায়। এ ঘটনায় মেয়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে তিনি বাইরে চলে যান। কিছু সময় পর ফিরে এসে দরজা বন্ধ পেয়ে সন্দেহ হলে ভেঙে ভেতরে ঢুকে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *