বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

অস্তিত্ব সংকটে দিনাজপুরের ছোট যমুনা

ফুলবাড়ি(দিনাজপুর)প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ছোট যমুনা নদী এখন অস্তিত্ব সংকটে পড়েছে। পানিশূন্য হয়ে নদীটির অনেক অংশ মরা খালে পরিণত হয়েছে। এরই মধ্যে পৌরসভার ময়লা-আবর্জনা ফেলার কারণে নদীর বিভিন্ন স্থান এখন ভাগাড়ে রূপ নিয়েছে। স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে নদীটি পুরোপুরি বিলীন হয়ে যেতে পারে।

স্থানীয়দের অভিযোগ, ফুলবাড়ী পৌরসভার স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় পৌর বাজারের প্রতিদিনের ময়লা-আবর্জনা ছোট যমুনা নদীর বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে। বিশেষ করে ফুটব্রিজের নিচে ও আশপাশ এলাকায় আবর্জনার স্তূপ জমে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে পরিবেশও হুমকির মুখে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পাশে পৌর শহরের মধ্য দিয়ে প্রবাহিত নদীর ওপর বড় ব্রিজ (জোড়া ব্রিজ) এবং পৌর বাজার সংলগ্ন ফুটব্রিজের পূর্বপ্রান্তে নিয়মিতভাবে ময়লা ফেলা হচ্ছে। ফলে নদীর ওই অংশে আবর্জনার স্তূপ জমে তা এখন ভাগাড়ে পরিণত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, তিন-চার বছর আগেও সীমিত পরিসরে ময়লা ফেলা হলেও বর্তমানে পৌরসভার অধিকাংশ বর্জ্য এখানেই ফেলা হচ্ছে। গৃহস্থালি বর্জ্যের পাশাপাশি কাঁচাবাজারের ময়লাও নিয়মিত নদীতে ফেলা হচ্ছে। এতে দুর্গন্ধে পথচারীদের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে।

স্থানীয় প্রবীণদের ভাষ্যমতে, ৮০-এর দশকেও ছোট যমুনা নদী ছিল এ অঞ্চলের প্রাণ। বর্ষায় নদী ভরে উঠত, শুষ্ক মৌসুমেও নৌকা চলাচল করত। নদীপথে বিভিন্ন এলাকায় পণ্য পরিবহনসহ ব্যবসা-বাণিজ্য চলত।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নদীর নাব্যতা কমে গিয়ে পলি জমে অনেক অংশ ভরাট হয়ে গেছে। পাশাপাশি অবৈধ দখল ও অব্যবস্থাপনার কারণে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে।

পরিবেশবিদদের মতে, নদী শুধু একটি জলধারা নয়; এটি একটি অঞ্চলের পরিবেশ, কৃষি, জীববৈচিত্র্য ও মানুষের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ছোট যমুনা নদী রক্ষায় পরিকল্পিত উদ্যোগ নেওয়া জরুরি। অন্যথায় দূষণ ও অবহেলার কারণে নদীটি একসময় পুরোপুরি বিলীন হয়ে যেতে পারে।

ফুলবাড়ী সম্মিলিত সচেতন নাগরিক সমাজের সভাপতি হামিদুল হক বলেন, নদীটি দ্রুত খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনা জরুরি। তা না হলে ভবিষ্যৎ প্রজন্ম এই নদীর অস্তিত্ব খুঁজে পাবে না।

উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার জানান, দেশের মিঠাপানির জলাশয়ে প্রায় ২৬০ প্রজাতির মাছ পাওয়া যায়, যার মধ্যে ৬৪টি বর্তমানে হুমকির মুখে। নদী-নালায় বর্জ্য ফেলার কারণে জলজ প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে এবং প্রজনন ব্যাহত হচ্ছে।

ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মো. লুৎফুল হুদা চৌধুরী বলেন, জাইকা প্রকল্পের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ থাকলেও জমি অধিগ্রহণ জটিলতা ও প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তিনি দাবি করেন, পৌরসভা থেকে সরাসরি নদীতে বর্জ্য ফেলা হচ্ছে না।

ফুলবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম বলেন, বিষয়টি তার জানা নেই। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ বলেন, নদী দূষণ কোনোভাবেই কাম্য নয়। ছোট যমুনা নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *