মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

হরমুজ প্রণালি পার হতে না পেরে শারজায় ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব আবারও পড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র ওপর। হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পাওয়ায় জাহাজটি ফের সংযুক্ত আরব আমিরাতের শারজার দিকে ফিরে যাচ্ছে।

বিএসসি সূত্রে জানা গেছে, প্রায় ৪০ দিন বিভিন্ন বন্দরে আটকে থাকার পর যুদ্ধবিরতির পরিপ্রেক্ষিতে জাহাজটি গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করে। প্রায় ৪০ ঘণ্টা নৌযাত্রার পর শুক্রবার সকালে প্রণালির কাছাকাছি পৌঁছালে পারাপারের অনুমতির জন্য আবেদন করা হয়। তবে ইরান কর্তৃপক্ষ থেকে সেই অনুমতি মেলেনি।

ফলে নিরাপত্তাজনিত কারণে জাহাজটিকে পুনরায় শারজায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, ইরানের অনুমোদন না পাওয়ায় জাহাজটি আপাতত হরমুজের কাছাকাছি অবস্থান করছে। কূটনৈতিক মাধ্যমে অনুমতি পাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং জাহাজটিকে শারজায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

জাহাজে বর্তমানে ৩১ জন নাবিক রয়েছেন। খাদ্য ও পানির পর্যাপ্ত মজুত থাকলেও দীর্ঘ সময় আটকে থাকার কারণে রেশনিং ব্যবস্থা চালু রাখা হয়েছে। ইঞ্জিন সচল রাখতে পানির ব্যবহারও সীমিত করা হয়েছে।

নাবিকদের মনোবল ধরে রাখতে দৈনিক খাবারের বরাদ্দ বাড়ানো হয়েছে এবং অতিরিক্ত ‘ওয়ার অ্যালাউন্স’ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিএসসি।

জাহাজটি গত ফেব্রুয়ারিতে ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরবর্তীতে একাধিক বন্দরে পণ্য ওঠানো-নামানোর পর যুদ্ধ পরিস্থিতির কারণে নতুন যাত্রাপথ অনিশ্চিত হয়ে পড়ে।

বর্তমান পরিস্থিতিতে জাহাজটির ভবিষ্যৎ যাত্রা নির্ভর করছে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও কূটনৈতিক আলোচনার ওপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *