মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

শ্রীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

শ্রীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি বাজার এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এবং কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে দুই চালক সহ মোট পনেরো জনের আহতের খবর পাওয়া গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টি ভেজা রাস্তা পিচ্ছিল হওয়ার কারণে বিপরীত দিক থেকে আসা বাস দুটি নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে সজোরে মুখোমুখি ধাক্কা খায়। এতে বাস দুটির সামনের অংশ দুমরে মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই দূর্ঘটনায় যাত্রী সহ মোট ১৫ জন্য আহত হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শী ইজিবাইক (অটোরিকশা) চালক সুমন বলেন, আমি হালকা বৃষ্টির জন্যে রাস্তার সাইডে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ বিকট শব্দ হয়। ঘুরে দেখতে পাই দুই বাসের মুখোমুখি সংঘর্ষ। এতে অনেক যাত্রী আহত হয়েছে।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত  হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। দুর্ঘটনার পর সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *